অতিরিক্ত মদ্যপানে ভগ্নিপতি-শ্যালকসহ ৩ জনের মৃত্যু
ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর মুগদায় অতিরিক্ত মদ্যপানে দুলাভাই ও শ্যালকসহ তিন জনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন-আব্দুর রহমান (৩৫), তার শ্যালক সোহেল (১৮) ও বন্ধু জামাল (৩২)। রহমান ও সোহেল শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি দোকানের কর্মচারী ছিলেন। জামালের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে। মুগদা থানার ওসি এনামুল হক জানান, মুগদার মা-া কদমআলী ঝিলপাড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন রহমান। গত বুধবার রাতে রহমানের স্ত্রী বাসায় ছিলেন না। রহমান তার শ্যালক ও বন্ধুর সঙ্গে মদ্যপান করলে তারা অসুস্থ হয়ে পড়েন। সোহেলকে মুগদা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাতে চিকিৎসাধীন অবস্থায় রহমানের ও গতকাল বৃহস্পতিবার সকালে জামালের মৃত্যু হয়। ওসি জানান, এ ঘটনায় রহমানের ছোট ভাই আবদুর রাজ্জাক অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।