April 14, 2026, 1:40 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ঠাকুরগাঁওয়ে ধান কাটা নিয়ে সংঘর্ষে চাচা নিহত, ভাতিজা আহত

ঠাকুরগাঁওয়ে ধান কাটা নিয়ে সংঘর্ষে চাচা নিহত, ভাতিজা আহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও সদরে ধান কাটা নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন তার ভাতিজা। গতকাল বৃহস্পতিবার উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁও সদর থানার এসআই চন্দন কুমার ঘোষ জানান। নিহত আবদুল কাদের (৩৫) তেলিপাড়া গ্রামের প্রয়াত ইব্রাহিমের ছেলে। আহত সোহেল রানাকে (১৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে এসআই চন্দন কুমার ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে তেলিপাড়া গ্রামের ৮৭ শতক জমি নিয়ে সামসুল হকের সঙ্গে তার চাচাত ভাই শহীদ আলীর বিরোধ চলছিল। এসআই চন্দন জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সামসুল হক ওই জমিতে তার রোপন করা ধান কাটতে গেলে শহীদ আলীর সঙ্গে বাকবিত-া শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বাধা দিতে গেলে শহীদ আলীসহ তার লোকজন ধারালো ছোঁড়া ও বল্লম দিয়ে সামসুল হকের ছেলে সোহেল রানা ও ছোট ভাই আবদুল কাদেরকে কুপিয়ে জখম করে। এসআই চন্দন বলেন, পরে স্থানীয়রা আহত আবদুল কাদের ও সোহেল রানাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে আবদুল কাদের মারা যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই চন্দন কুমার ঘোষ।

Share Button

     এ জাতীয় আরো খবর