April 15, 2026, 4:51 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

জগন্নাথপুরে শিক্ষাপ্রতিষ্টানের ট্রান্স মিটার চুরি

জগন্নাথপুরে শিক্ষাপ্রতিষ্টানের ট্রান্স মিটার চুরি
মোঃফখরুল ইসলাম,জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাটলি ইউনিয়নে সাচায়ানি গ্রামে জামেয়া মাদ্রাসার সামনের কুটি থেকে গতকাল রাত্রে ট্রান্সমিটার চুরির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের আধারে কে বা কারা ট্রান্সমিটারটি চুরি করে নিয়ে যায়। জামেয়া মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য আব্দুল কাইয়ুম জানান, মাদ্রাসার ১৫ কেভিএ-এ ট্রান্সমিটারটি চুরি হওয়ায় ওই শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চলন্ত লাইন থাকা অবস্থায় কী করে ট্রান্সমিটার চুরি হতে পারে তা এখন আলোচনা হচ্ছে। উপজেলায় অহরহ ট্রান্সমিটার চুরি হলেও তা রোধে কার্যকর কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
এ দিকে ট্রান্সমিটার চুরির পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে ছাত্র/ছাত্রীগন।এ অবস্থায়, জগন্নাথপুর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অতি সত্বর ট্রান্সমিটার সংযোগ দিয়ে ছাত্র/ছাত্রীদের দুর্ভোগ ঘোচাতে অনুরোধ জানান শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষকগন।
জগন্নাথপুর পল্লী বিদ্যুৎ অফিসে দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, গতরাত্রে ট্রান্সমিটার চুরি হয়েছে। মাদ্রাসা কর্তৃক পক্ষ ফোন করে আমাদের অফিসে জানিয়েছেন। আমরা মৌখিকভাবে উদ্ধর্তন  অফিসে জানিয়েছি আগামীকাল লিখিত জানাবো।
Share Button

     এ জাতীয় আরো খবর