April 15, 2026, 4:51 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ইউনাইটেড কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্টের শুভ আত্মপ্রকাশ

ইউনাইটেড কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্টের শুভ আত্মপ্রকাশ
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

mostbet

“স্বদেশ ও প্রবাসে আমরা আছি কুলাউড়ার মানুষের পাশে” শ্লোগানকে লালন করে ব্যতিক্রমীভাবে ইউনাইটেড কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি আন্তর্জাতিক মানব সেবামূলক সংগঠনের শুভ আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনে ১১ জনের মধ্যে ২জন ফাউন্ডার ও ৯জন কো- ফাউন্ডার।  প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন- ফাউন্ডার মিছবাহ চৌধুরী লিটন ও এস.এ মামুন (যুক্তরাজ্য), কো- ফাউন্ডার মাহফুজ শাকিল (বাংলাদেশ), তুতিউর রহমান (স্পেন), মোস্তাক আহমদ বাদশা (সৌদিআরব), ফরিদ বখ্শ সোহেল (কুয়েত), আবু কাহের সুমন (যুক্তরাজ্য), নুরুজ্জামান চৌধুরী রিপন (বাংলাদেশ), মাহফুজ আদনান (যুক্তরাষ্ট্র), এস.এম. আলী পংকী (সাউথ আফ্রিকা), নাজমুস সাকিব চৌধুরী (বাংলাদেশ)। গত বুধবার রাতে কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে মিট দ্যা প্রেস এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এই সংগঠনটি।  ট্রাস্টের কো- ফাউন্ডার মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোঃ গোলাম রাব্বী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদি-উর রহিম জাদিদ, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য (সজল), কুলাউড়া থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম মূসা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল হক, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া থানার তদন্ত ওসি বিনয় ভূষণ রায়। স্বাগত বক্তব্য রাখেন- ট্রাস্টে কো- ফাউন্ডার নুরুজ্জামান চৌধুরী রিপন। সাংবাদিকদের মধ্য উপস্থিত ছিলেন- কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম মছব্বির আলী, কুলাউড়া প্রেসক্লাব অপরাংশের সভাপতি মোঃ আজিজুল ইসলাম, জাতীয় সাপ্তাহিক অর্থকালের সহকারী সম্পাদক আতিকুর রহমান আখই, সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মোক্তাদির হোসেন, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, দৈনিক উত্তরপূর্বের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, নিউজ টুডের কুলাউড়া প্রতিনিধি শাকির আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ তারেক হাসান, দৈনিক মানবকন্ঠের কুলাউড়া প্রতিনিধি সেলিম আহমদ, অনলাইন পোর্টাল পূর্বপশ্চিমের জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির মহাসচিব ইউসুফ আহমদ ইমন, জুড়ী নিউজ ডটকম ডটবিডির বার্তা সম্পাদক মোঃ আল আমিন, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার জুড়ী ব্যুরো প্রধান মোঃ শামীম আহমদ ও স্টাফ রিপোর্টার মোঃ রাসেল আহমদ, দৈনিক শুভ প্রতিদিনের কুলাউড়া প্রতিনিধি মোঃ আব্দুল আহাদ, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, দৈনিক নতুনদিন কুলাউড়া প্রতিনিধি মোঃ সুমন আহমদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুহিত বাবলু, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম জহির, বিশিষ্ট সংগঠক শওকত জামান খান জিয়া, মোর্শেদ জাহাঙ্গীর অপু, সোহেল আহমদ, সাজেদুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, ট্রাস্টের ফাউন্ডার মিছবাহ চৌধুুরী লিটন ও এস. এ. মামুন। উল্লেখ্য, এই প্রথম বারের মত বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত কুলাউড়ার প্রবাসীদের একত্রিত করে একটি প¬াটফর্মে সম্পৃক্ত করে  কুলাউড়ার গরীব- দুঃখী মানুষের পাশে থাকা, আর্থ-সামাজিক উন্নয়নে বলিষ্ট ভূমিকা এবং সামাজিক ও সকল মানবসেবামূলক কাজ পরিচালনা করার জন্য এই ট্রাস্টের আত্মপ্রকাশ হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর