April 15, 2026, 6:53 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বেনাপোলে স্বর্নের বারসহ যাত্রী আটক

বেনাপোলে স্বর্নের বারসহ যাত্রী আটক
বেনাপোল থেকে এনামুল হক

mostbet


বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ২০০ গ্রাম ওজনের দু’টি স্বর্নেরবারসহ মোস্তাফিজুর রহমান (৫৫) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ওই যাত্রী ভারতে যাওয়ার সময় সন্দেহ হলে তাকে আটক করা হয়। আটক মোস্তাফিজুর রহমান মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কোনাইসার গ্রামের তোতা মিয়ার ছেলে। এর আগে ভারতে পাচারের সময় ২০টি
স্বর্নেরবারসহ ভারতের দিল্লি উত্তম নগর এলাকার মাহেন্দার বর্মার ছেলে সঞ্জিব বর্মা ও কলকাতার ইকবালপুরের নূরুল হকের ছেলে নসরুলকে আটক করে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানা যায়, স্বর্ণ পাচারের বিষয়ে তাদের কাছে আগে থেকে তথ্য ছিলো। বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে বের হওয়ার পথে ওই যাত্রীকে আটক করা হয়। তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি প্রথমে সে অস্বীকার করলেও পরে শরীর তল্লাশি চালিয়ে পায়ুপথে দু’টি স্বর্নেরবার পাওয়া যায়।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের ডেপুটি কমিশনার মোহাম্মদ আব্দুস সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর