March 23, 2026, 2:20 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সাংবাদিক লাঞ্ছিতের দায়ে ভুমিমন্ত্রীর ছেলে যুবলীগ থেকে বহিষ্কার

সাংবাদিক লাঞ্ছিতের দায়ে ভুমিমন্ত্রীর ছেলে যুবলীগ থেকে বহিষ্কার
রাজশাহী ব্যুরো

জেলা রাজশাহীর পাবনা ঈশ্বরদী আসনের সাংসদ ও ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে স্থানীয়  উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে যুবলীগ থেকে বহিষ্কার করেছে  যুবলীগ কেন্দ্রীয় কমিটি।পেশাগত দায়ীত্ব পালনে সাংবাদিককে বাঁধা ও লাঞ্চিত করার দায়ে যুবলীগ নেতা তমালকে বহিষ্কার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনাসূত্রে,গত ২৯-শে নভেম্বর ঈশ্বরদীতে বিভিন্ন টিভি মিডিয়া ও সংবাদ পত্রের চারজন সাংবাদিককে পেশাগত দায়ীত্ব পালনে বাঁধাসৃষ্টি ও লাঞ্চিত করে যুবলীগ নেতা তমাল ও তার ক্যাডার বাহিনী। লাঞ্চিতের এ ঘটনায় ঈশ্বরদী পাবনার আমলী আদালত-১ এ লাঞ্চিতদের সাংবাদিকদের পক্ষে একটি মামলা দাখিল করা হয়।পরে আসামী যুবলীগ নেতা তমাল অত্র আদালতে আত্মসমর্পনের মাধ্যমে  জামিনের আবেদন করলে তা না-মঞ্জর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।
পেশাগত দায়ীত্ব পালনে লাঞ্চিত সাংবাদিকেরা হলেন সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের ঈশ্বরদী প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী রাইসুল বিবিসি’র পাবনা প্রতিনিধি পার্থ হাসান ও ক্যামেরাম্যন মিলন।
সাংবাদিক লাঞ্চিতের এই অমানবীক ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন টিভি মিডিয়া ও দৈনিক প্রকাশনায় পৃথক-পৃথক নিন্দা বিবৃতির সংবাদ পরিবেশন করা হয়।ফলপ্রসূ, স্বল্প সময়ের ব্যবধানে এ অমানবীক ঘটনার দায়ে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে ভূমিমন্ত্রীর ছেলে স্থানীয় যুবলীগ সভাপতি তমালকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর