April 15, 2026, 4:52 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারীসহ তিনজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাসের আরও ১৮ যাত্রী। গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সী জানান, গতকাল বুধবার সকাল ৭টার দিকে উপজেলার মাটিকাটা কলেজের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন – নওগাঁর পোরশা উপজেলার বন্দাপাড়া গ্রামের সৌকত আলীর ছেলে শুভ (২৮), চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনা মশলা গ্রামের মজিদ মোল্লার স্ত্রী আছিয়া বেগম (৬৫) ও নওঘাঁর সাপাহার উপজেলার দিঘিপাড়ার আলিমুদ্দিনের ছেলে হারুনুর রশিদ (৩৯)। ওসি হিফজুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একতা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হৃদয় ট্রাভেলসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে হৃদয় ট্রাভেলসের সহকারী শুভ ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে মারা যান আছিয়া ও হারুন। পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ওসি হিফজুল বলেন, গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আটজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর