April 15, 2026, 5:53 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

প্রাণের ভয়ে নিজ দেশে ফিরতে পারছেন না নবীগঞ্জের আক্তার হোসেন !

প্রাণের ভয়ে নিজ দেশে ফিরতে পারছেন না নবীগঞ্জের আক্তার হোসেন !
       সিলেট অফিস
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের মরহুম শেখ মান উল্লার পুত্র শেখ আক্তার হুসেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশ ছেড়ে পালিয়ে বেরাচ্ছেন যুক্তরাষ্ট্রে।
 জানাযায়, শেখ আক্তার হোসেন ১৯৮৯ সনে নবীগঞ্জ জে.কে হাই স্কুলের ছাত্র থাকাকালীন সময় রাজনীতিতে তার হাতেখড়ি হয়। পরে ১৯৯২ সনে তিনি নবীগন্জ কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক নির্বাচিত হন, কলেজে লেখাপড়া শেষ করার পর ১৯৯৮ সনে তিনি নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নির্বাচিত হন। পরে ২০১১ সনে ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদকের দায়িত্বও পালন করেন।
২০১১ সনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এক জনসভা শেষে নবীগন্জ শহরস্থ আরজু হোটেলের সামনে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে স্থানীয় ক্ষমতাসীন ছাত্রলীগ নেতার নেতৃত্বে একদল স্বশস্ত্র ক্যাডার প্রাণে হত্যার উদ্দেশ্যে তার উপর হঠাৎ অর্তকিত হামলা করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে  মুমুর্ষ অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। পরে ভিকটিম নবীগঞ্জ থানায় সন্ত্রাসীদের বিরোদ্ধে মামলা করতে গেলে থানা পুলিশ ক্ষমতাসীন ক্যাডারদের বিরুদ্ধে মামলা আমলে নেয়নি। ২ সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ্য হয়ে বাড়ি ফিরেন। এর কিছুদিন পর ২০১২ সালের ১৭ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এম ইলিয়াস আলী নিখোঁজ এর ঘটনায় উপজেলা সদরের নতুন বাজার মোড়ে এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতেও ক্ষমতাসীন ছাত্রলীগ ক্যাডাররা তাকে এবং তার পরিবারের লোকজনকে নানান হুমকি ধামকি ও প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে। পরে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে কৌশল অবলম্বন করে শেখ আক্তার হোসেন পরিবার পরিজন ছেড়ে ও নিজ দেশ ত্যাগ করে ২০১২ সালের আগষ্ট মাসে যুক্তরাষ্ট্রে পালিয়ে আত্মরক্ষা করেন। অপরদিকে দেশে তার মা, ভাই-বোন,স্ত্রী,দুই ছেলে দেশে মানবেতর জীবন যাপন করছেন। তারা স্থানীয় সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে চরম আতংকে দিনাতিপাত করছেন।
খুন বা গুমের এমন ভয়ে নিজ মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে নবীগঞ্জের শেখ আক্তার হোসেন যুক্তরাষ্ট্রে বসবাস পালিয়ে বেরাচ্ছেন।
Share Button

     এ জাতীয় আরো খবর