-
- সারাদেশে
- বিজিবি’র পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, নাসির বিড়ি,সাইকেল, মোবাইল সহ আটক ৩
- আপডেট সময় December, 13, 2017, 10:38 pm
- 408 বার পড়া হয়েছে
বিজিবি’র পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, নাসির বিড়ি,সাইকেল, মোবাইল সহ আটক ৩
সিলেট অফিস

সুনামগঞ্জ এর অধীনস্থ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, বিশ^ম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপি’র টহল কমান্ডার নায়েক শ্রী সমীর চন্দ্রভপ এর নেতৃত্বে একটি টহল দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ কর্তৃক গত মঙ্গলবার যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চিনাকান্দি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২১১/৫-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর কাপনা নামক স্থান হতে ১৯ বোতল ভারতীয় ও বিয়ারসহ ১ জন বাংলাদেশী মাদক চোরাকারবারীকে আটক করে। গ্রেফতারকৃত আসামী’র নাম মো: সবুজ মিয়া (৩২)। এদিকে তাহিরপুর উপজেলার বাগানবাড়ী বিওপি’র ক্যাম্পের টহল কমান্ডার নায়েক মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল গত মঙ্গলবার সীমান্ত পিলার ১২২৪/৭-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর নামক স্থান হতে ১০,০০০ পিস ভারতীয় নাসির বিড়ি এবং ১টি নোকিয়া মোবাইল সেটসহ ১ জন বাংলাদেশী চোরাকারবারীকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম মো: ইফনুছ আলী (৪০)। অপরদিকে তাহিরপুর উপজেলার টেকেরঘাট বিওপি ক্যাম্পের সুবেদার মোঃ আঃ রাশেদ এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৬/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালঘাট নামক স্থান হতে ১৬ হাজার ২শত ৫০ টাকার ভারতীয় কয়লা আটক করে। সুনামগঞ্জ সদর উপজেলার ডুলুরা বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ আব্দুল হাকিম এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১২১১/১১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাপনা নামক স্থান হতে ভারতীয় নাসির বিড়িসহ ১টি বাই-সাইকেল আটক করে, যার আনুমানিক মূল্য ২২ হাজার ২ শত ৫০ টাকা। ২৮ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল নাসির উদ্দিন আহমেদ, পিএসসি জানান,২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।
এ জাতীয় আরো খবর