April 15, 2026, 5:56 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা

শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা

mostbet

দিদারুল আলম সিকদার কক্সবাজার প্রতিনিধি


মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের এক মত বিনিময় গত ২ ডিসেম্বর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উদযাপন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে ও মহা-সচিব সত্যপ্রিয় চৌধুরী দোলনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির প্রধান জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা, জেলা জাসদের সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল, আশেক উল্লাহ রফিক এমপি, এডঃ রনজিত দাশ, মুক্তিযোদ্ধা মোঃ শাহাজাহান, মোঃ হোসেন মাসু, মোহাম্মদ নজিবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক এডঃ আবুল কালাম আজাদ, এডঃ বদিউল আলম সিকদার, রেজাউল করিম, এডঃ আবদু রউব, এম এ মনজুর, আবু তাহের আজাদ, রফিক আহমদ চৌধুরী, সেলিম নেওয়াজ,আবুল কাসেম বাবু,কল্যান পাল,খোরশেদ আলম,ওয়াহিদ মুরাদ সুমন,এ বি ছিদ্দিক খোকন, দুলাল দাশ,রাজিব বিশ্বাস,ওয়াহিদুর রহমান দাশ,নুর আহমদ,আজিমুল হক আজিম,ছাত্রনেতা মহিউদ্দিন আজাদ প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে চেয়ারম্যান এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলামকে মহাসচিব করে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ গঠন করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর