April 15, 2026, 5:55 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মৌলভীবাজারে প্রাইম ফার্মার ঔষধে অতিরিক্ত মূল্য সংযোজনের দায়ে জরিমানা আদায়

মৌলভীবাজারে প্রাইম ফার্মার  ঔষধে অতিরিক্ত মূল্য সংযোজনের দায়ে জরিমানা আদায়
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

mostbet

মৌলভীবাজারে ঔষধের প্যাকেটের গায়ে অতিরিক্ত মূল্য সংযোজনের দায়ে নারানগঞ্জ জেলার সোনারগাঁও এলাকার নাজিরপুর গ্রামের মৃত সাহাজ উদ্দিন সরদারের  ছেলে মোক্তার হোসেন (৩৩) নামে এক ব্যাক্তিকে ন ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে মৌলভীবাজার মডেল থানায় কয়েকজন ফার্মেসী ব্যবসায়ীর উপস্থিতিতে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো: আল আমিন এই জরিমানা আদায় করেন। জানা গেছে, প্রাইম ফার্মার  উৎপাদিত স্যানকেল-ডি নামের ঔষদের মূল মূল্য ১শত ২৫ টাকা নির্ধারণ করা হলেও অভিযুক্ত মোক্তার হোসেন দীর্ঘদিন ধরে নিজেই লেভেল তৈরি করে ৪শত  টাকা বসিয়ে তা বিভিন্ন ফামেসীতে বিক্রি করছেন। গত সোমবার রাতে বিষয়টি আহমদীয়া ফার্মেসীর  সত্বাধিকারী সেলিম আহমদের কাছে ধরা পড়লে তিনি অভিযুক্ত মোক্তার হোসেনকে পরদিন তার ফার্মেসীতে আসতে বলেন। মোক্তার সেখানে উপস্থিত হলে থানায় নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনে এ জরিমানা আদায় করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর