March 30, 2026, 12:28 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

চেলসির মোরাতা ও হ্যাজার্ড বার্সার জন্য ‘হুমকি’

চেলসির মোরাতা ও হ্যাজার্ড বার্সার জন্য ‘হুমকি’

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে চেলসিকে শক্ত প্রতিপক্ষ মনে করছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে। বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ইংলিশ দলটির এডেন হ্যাজার্ড ও আলভারো মোরাতাকে।

আগামী ফেব্রুয়ারিতে শেষ ষোলোর দুই লেগের লড়াইয়ের প্রথম পর্ব হবে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে। পরের মাসে কাম্প নউয়ে হবে ফিরতি পর্ব।

গতবারের রানার্সআপ ইউভেন্তুসকে পিছনে ফেলে ‘ডি’ গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে ওঠে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। গ্রুপের ছয় ম্যাচে অপরাজিত থাকা দলটির রক্ষণভাগের পারফরম্যান্স ছিল অসাধারণ। ৯ গোল দেওয়ার বিপরীতে সবচেয়ে কম মাত্র ১ গোল খায় তারা। অন্যদিকে, ‘সি’ গ্রুপে রোমার পিছনে থেকে রানার্সআপ হয় আন্তোনিও কোন্তের দল চেলসি।

ইউরোপের ক্লাব পর্যায়ের শীর্ষ এই প্রতিযোগিতায় চেলসি পরিচিত প্রতিপক্ষ বার্সেলোনার। নকআউট পর্বে মোট ছয় মৌসুমে দেখা হয়েছে দল দুটির। আর তাতে অভিজ্ঞতা খুব একটা সুখের নয় কাতালান ক্লাবটি। হোম ও অ্যাওয়ে মিলে ১২ ম্যাচের চারটিতে জিতেছে চেলসি, তিনটিতে বার্সেলোনা। বাকি পাঁচ ম্যাচ হয় ড্র।

অতীত পরিসংখ্যান নিয়ে অবশ্য ভাবছেন না ভালভেরদে। তার ভাবনায় শুধুই বর্তমানের চেলসি। রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার মোরাতা ও বেলজিয়ামের হ্যাজার্ডকে নিয়ে সতর্ক স্প্যানিশ এই কোচ।

বার্সা টিভিকে ভালভেরদে বলেন, “কৌশলগত দিক থেকে তারা খুব ভালো এবং শারীরিকভাবে শক্তিশালী। মোরাতা থাকায় তাদের আক্রমণভাগে গতি আছে আর বিটুইন দ্য লাইন্সে হ্যাজার্ড খুব ভালো। তারা শক্তিশালী একটি দল।”

“আমাদের জন্য এটা কঠিন এক ড্র। কিন্তু আমরা জানতাম যে, কোনো কিছুই সহজ হবে না কারণ ড্রয়ে খুব ভালো ভালো দল ছিল।”

“কঠিন হলেও এটা আমাদের ও সমর্থকদের জন্য ভালো একটা লড়াই। আর সেদিক থেকে খেলোয়াড়দের অনুপ্রাণিত করাটা সহজ।”

Share Button

     এ জাতীয় আরো খবর