March 25, 2026, 1:56 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পাকিস্তান থাকায় ভারতের অস্বীকৃতি এশিয়া কাপ আয়োজনে

পাকিস্তান থাকায় ভারতের অস্বীকৃতি এশিয়া কাপ আয়োজনে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ভারত ২০১৮ সালের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে অস্বীকৃতি জানিয়েছে। গতকাল দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে। পাকিস্তানকে আতিথেয়তা দিতে চায়নি বলেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) গভর্নিং বডির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিজেদের সিদ্ধান্ত বিসিসিআই ইতোমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়ে দিয়েছে।

এর আগে বিসিসিআই ভারতীয় দলের আগামি চার বছরের সুচি ঘোষণা করে, যার মধ্যে পাকিস্তানের সঙ্গে কোন সিরিজ নেই। তবে সরকারের কাছ থেকে অনুমোদন পেলে বিসিসিআই পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে। পাকিস্তানকে আতিথেয়তা দিতে রাজি না হওয়ায় অনূর্ধ-১৯ এশিয়া কাপ আয়োজনের সুযোগও হারায় ভারত।

সর্বশেষ ২০১২ সালে নিজ মাঠে পাকিস্তানের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছিল ভারত। তার পর থেকে ইন্দো-পাক সিরিজ আয়োজনের অনুমতি দেয়া থেকে বিরত আছে ভারত। এ সময়ে পার্শ্ববর্তী দেশ দুটি কেবলমাত্র আইসিসি ইভেন্টে অংশ নিচ্ছে।

ভারত ও পাকিস্তানর ক্রিকেট বোর্ড এর আগে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিল। চুক্তি অনুযায়ী ২০১৪-১৫ সালে দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল। কিন্তু সে চুক্তি অনুসারে সিরিজ খেলতে অস্বীকৃতি জানায় বিসিসিআই। যা প্রেক্ষিতে গত মাসে ভারতীয় বোর্ডের কাছে ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপুরন চেয়ে আইসিসির কাছে অভিযোগ দায়ের করে পাকিস্তান বোর্ড।

Share Button

     এ জাতীয় আরো খবর