April 7, 2026, 1:39 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া, ইন্সপেক্টর ধরা

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া, ইন্সপেক্টর ধরা

 ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রতীকী ছবি

mostbet

রাজশাহীতে কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের অভিযোগে পুলিশের এক ইন্সপেক্টরকে ক্লোজড করা হয়েছে। অভিযুক্ত বেলাল হোসেন রাজশাহীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ। তাকে রাজশাহী পুলিশ লাইনসে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁকনহাট তদন্ত কেন্দ্রের আবাসিক কোয়ার্টারের দ্বিতীয় তলায় বেলাল এবং তৃতীয় তলায় কনস্টেবল (ওয়ারলেস অপারেটর) সাইদুল ইসলাম তার বউ নিয়ে থাকেন।

সোমবার রাতে দাফতরিক কাজে সাইদুলকে ঢাকায় পাঠান ইন্সপেক্টর বেলাল। কিন্তু রাজশাহী রেলস্টেশনে গিয়ে ট্রেন না পেয়ে কাঁকনহাটে তদন্ত কেন্দ্রে ফিরে আসেন তিনি।

কোয়ার্টারে ফিরে সাইদুল দেখতে পান তার স্ত্রী ঘরে নেই। বিষয়টি সন্দেহজনক হলে তৃতীয় তলায় যান। এ সময় বাইরে থেকে তার স্ত্রী এবং ইন্সপেক্টর বেলালের হাসির শব্দ শুনতে পান। পরে তিনি কোয়ার্টারের বাইরের দরজায় তালা দিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে মোবাইল ফোনে অবহিত করেন।

এরপর অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এএসপি এবং গোদাগাড়ী মডেল থানা পুলিশের ওসি ঘটনাস্থলে যান। এ সময় ওই কোয়ার্টারের মধ্যে ইন্সপেক্টর বেলাল এবং সাইদুলের স্ত্রীকে দেখতে পান তারা।

ইন্সপেক্টর বেলাল ওই কোয়ার্টারে একাই থাকেন। তার পরিবারের সদস্যরা রাজশাহী নগরীতে ভাড়া বাসায় থাকেন। সাইদুরকে মাঝে-মধ্যেই দাফতরিক কাজে রাজশাহী ও ঢাকা পাঠান ইন্সপেক্টর বেলাল। এ সুযোগে তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানা পুলিশের ওসি হিপজুর আলম মুন্সী জানান, ইন্সপেক্টর বেলালকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ওয়ারলেস অপারেটর মামলা করতে চাইলে মামলা নেয়া হবে বলেও জানান ওসি।

Share Button

     এ জাতীয় আরো খবর