April 6, 2026, 2:59 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

অধিনায়কত্ব হারালেন মুশফিক

অধিনায়কত্ব হারালেন মুশফিক

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

টেস্ট অধিনায়কত্ব হারালেন মুশফিকুর রহিম। বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

সভায় টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। এতদিন এ দায়িত্ব পালন করছিলেন তামিম ইকবাল। তাঁকে বানানো হয়েছে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। মাশরাফি বিন মুর্তজা থাকছেন ওয়ানডে অধিনায়ক হিসেবে।

বিসিবি প্রধান নাজমুল হোসেন জানিয়েছেন, সবার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুশফিকের সঙ্গেও ব্যাপারটি নিয়ে নাকি আলোচনা হয়েছে।

গত এপ্রিলে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সময় টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। সিরিজের পরপরই সাকিবকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিল বোর্ড।

২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন মুশফিকুর রহিম। ২০১৪ সালে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল মাশরাফির কাঁধে।

Share Button

     এ জাতীয় আরো খবর