April 7, 2026, 2:32 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ভাই-ভাতিজা যেই হোক, আমার কাছে দল বড়: এরশাদ

ভাই-ভাতিজা যেই হোক, আমার কাছে দল বড়: এরশাদ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ার পর ভাতিজা এইচ এম আসিফ শাহরিয়ারকে দল থেকে বহিষ্কার প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যে ই হোক না কেন- আমার কাছে দল বড়।

গতকাল রোববার রাজধানীর গুলশানে এক কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি; এর দুইদিন আগে শুক্রবার জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আসিফ শাহরিয়ারকে দল থেকে বহিষ্কার করা হয়।

এরশাদ বলেন, “সে আমারই আপন ভাতিজা। তাকে বহিষ্কার করার একটাই কারণ- সে দলের সিদ্ধান্ত অমান্য করেছে। ভাই হোক, ভাতিজা হোক, যে ই হোক না কেন- আমার কাছে দল বড়।”

রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির রংপুর শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা দলের মনোনীত প্রার্থী। কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন আসিফ শাহরিয়ার, যিনি এরশাদের ছোটভাই মোজাম্মেল হোসেন লালুর ছেলে।

এ কারণে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ ও পদবি থেকে তাকে বহিষ্কার করেন এরশাদ।

তবে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির ফলাফল নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

তিনি বলেন, “আমাদের যে অবস্থা, তাতে রংপুরে আমরা জিতব; বিপুল ভোটে জিতব। রংপুর নির্বাচনের পরই আমরা জাতীয় নির্বাচনের কার্যক্রম শুরু করব।”

১২ ডিসেম্বর বিক্ষোভ

সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন এরশাদ।

এই স্বীকৃতির প্রতিবাদে আগামি ১২ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে জাপা চেয়ারম্যান বলেন, “আমরা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে বিশ্বাস করি। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদে সারাবিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন বসেছে।

“আমরাও গোটা বিশ্বের সাথে একাত্মতা ঘোষণা করে অবিলম্বে জেরুজালেমকে ইসরায়েলের দখলমুক্ত করার আহ্বান জানাচ্ছি।”

জাতীয় পার্টির বিক্ষোভ কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান এরশাদ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, অধ্যাপক দেলোয়ার হোসেন, সুনীল শুভ রায়, আবদুস সবুর আসুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নূরুজ্জামান নূরু, জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর