March 30, 2026, 6:34 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিঊজ :

রমজান মাস আত্নশুদ্ধির মাস । এ মাসে ইবাদত বন্দেগির মাধ্যমে পালন করার

পাশাপাশি উচিত বছরের বাকিটা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা । গত ২৪ মে শুক্রবার নিউইয়র্কের ব্রংকসের একটি রেষ্টুরেন্টে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের ইফতার ও  দোয়া মাহফিলে বাপসনিঊজ এবং এনওয়াইবিডিনিউজ এডিটর সিনিয়র সাংবাদিক  হাকিকুল ইসলাম খোকন একথা বলেন । তিনি দেশের এবং প্রবাসের সংবাদ মাধ্যমের  অতীত, বর্তমান নিয়ে আলোনায় বলেন, অনলাইন সংবাদ মাধ্যম এখন অনেক জনপ্রিয় । এর মাধ্যমে দেশের জন্য, কমিনিটির জন্য কাজ করা সম্ভব ।বাংলানিউজইউএসডটকমের প্রধান নির্বাহী মাহফুজ আদনানের সভাপতিত্বে এবং দৃকনিউজটোয়েন্টিফোরডটকমের সম্পাদক আবু সাদেক রনির পরিচালনায় আলোচনায় অংশ নেন, অনলাইন একটিভিসট ও কবি মাছুম আহমদ, বিহঙ্গ প্রিণ্টিং’র কর্ণধার আবদুল হাকিম, কমিউনিটি নেতা ছাফোয়ান মেহেদী, বৃহত্তর রাজশাহী সমিতির মোহাম্মদ উমর ফারুক, আওয়াজবিডি প্রধান সম্পাদক শাহ আহমদ সাজ, টাইমস টোয়েন্টিফোরডটনেটের যুক্তরাষ্ট্র প্রতিনিধি সোহেল হোসাইন, নিউইয়র্কমেইলটোয়েন্টিফোরডটকমের নির্বাহী সম্পাদক আরিফ উদ্দিন প্রমুখ ।

প্রাইভেট ডিটেকটিভ/ ২৫ মে ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর