March 31, 2026, 5:59 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

জিদান নিজের চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন

জিদান নিজের চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

জাতীয় দল ও ক্লাব ফুটবলের হয়ে প্রায় সব শিরোপাই জিতেছেন জিনেদিন জিদান। তবে ক্রিস্তিয়ানো রোনালদোকে নিজের চেয়ে অনেক এগিয়ে রাখলেন রিয়াল মাদ্রিদ কোচ। এমনকি শিষ্যকে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় বলে মনে করেন তিনি।

শুক্রবার পঞ্চমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতে বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসির রেকর্ড স্পর্শ করেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।

দলের সেরা খেলোয়াড়ের প্রশংসায় ফ্রান্সকে বিশ্বকাপ ও ইউরো জেতানো জিদান বলেন, “পরিসংখ্যানই কথা বলে। সে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। ক্রিস্তিয়ানো আমার চেয়ে অনেক ভালো।”

“তার সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। মাঠে সে যা করে তাতে প্রতিটি ম্যাচই অসাধারণ।”

“আরেক দিন আমি বলেছিলাম, কোনো খেলোয়াড় এখানে এসে ১৫-২০ বছর খেলতে পারে কিন্তু সে কখনোই তা করতে পারবে না যা রোনালদো করেছে। সে ক্লাবে ইতিহাস তৈরি করেছে এবং তা করে যাবে। আশা করি, সে এখানে থেকেই অবসরে যাবে।”

২০০৯ সালে রিয়ালে আসার পর থেকে এখন পর্যন্ত তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ অনেক শিরোপা জিতেছেন রোনালদো। আর এই সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১২ ম্যাচে ৪১৮ গোল করে ক্লাবের ইতিহাসের সেরা গোলদাতা হয়েছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

শনিবার লা লিগায় বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে সেভিয়ার বিপক্ষে খেলতে নামবে রোনালদোরা। ১৪ ম্যাচ শেষে দুটি দলেরই পয়েন্ট সমান ২৮।

 

Share Button

     এ জাতীয় আরো খবর