April 13, 2026, 11:47 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ব্রাভো-পোলার্ড বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের রিজার্ভ বেঞ্চে

ব্রাভো-পোলার্ড বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের রিজার্ভ বেঞ্চে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বিশ্বকাপের ১৫ সদস্যের দলে অপ্রত্যাশিত কিছু বদল ছিলো ওয়েস্ট ইন্ডিজের। বোর্ডের পুরনো নীতি পাল্টে ফেলায় এই দলে কপাল খুলেছে দীর্ঘ দিন অনিয়মিত হয়ে পড়া আন্দ্রে রাসেলের। অবশ্য কিয়েরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোদের না রাখায় সমালোচনাও হয়েছে বেশ।  এবার সেই সমালোচনার জবাব দিতে শক্তিশালী রিজার্ভ বেঞ্চে ব্রাভো ও পোলার্ডদের রেখে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এই রিজার্ভ বেঞ্চে রেখে দেওয়ার পেছনে যা উদ্দেশ্য তা ব্যাখ্যাও করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিবৃতিতে প্রধান নির্বাচক রবার্ট হেইন্স জানিয়েছেন, ‘রিজার্ভ লিস্টে যাদের রাখা হয়েছে সেখানে উদ্দেশ্যই হলো আমাদের মূল ভিতগুলো যাতে পূরণ হয়। যদি কোনও বদল করার প্রয়োজন পড়ে তাই প্লেয়ারদের ভা-ারে ভারসাম্য রাখতেই এই দল।

বিশ্বকাপ উপলক্ষে ক্যারিবীয়রা তাদের অনুশীলন চালাবে সাউদাম্পটনে। সেখানে এই ক্যাম্প চলবে ১৯ থেকে ২৩ মে।

অবশ্য এর আগে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণার আগে রাসেলের মতো পোলার্ডকে নিয়েও একটা গুঞ্জন ছিল্।ো আইপিএল দারুণ ফর্মের দরুণ হয়তো জায়গা পাবেন দলে। মূল দলে শেষ পর্যন্ত তা আর হয়নি। একইভাবে ত্রিদেশীয় সিরিজে ভালো ফর্মে থাকায় এই রিজার্ভ বেঞ্চে রয়েছেন সুনিল আম্ব্রিস ও জন ক্যাম্পবেলও।

ওয়েস্ট ইন্ডিজের দশ জনের রিজার্ভ বেঞ্চ: সুনিল আম্ব্রিস, ডোয়াইন ব্রাভো, জন ক্যাম্পবেল, জনাথন কার্টার, রোস্টন চেজ, শেন ডাওরিচ, কিমো পল, খ্যারি পিয়েরে, রেইমন রেইফার ও কিয়েরন পোলার্ড।

Share Button

     এ জাতীয় আরো খবর