April 13, 2026, 11:46 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সব ম্যাচ হারলেও ৮৪ লাখ টাকা মাশরাফিদের জন্য

সব ম্যাচ হারলেও ৮৪ লাখ টাকা মাশরাফিদের জন্য

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

প্রতি বিশ্বকাপেই থাকে। এবারও থাকছে বিপুল আর্থিক পুরস্কার। এবারের টুর্নামেন্ট যে ১ কোটি ডলারের

বিশ্বকাপ শুধু মর্যাদার টুর্নামেন্ট নয় কিংবা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের টুর্নামেন্ট নয়, ট্রফির সঙ্গে যে থাকে বিপুল অর্থের ছড়াছড়ি। এবারের ক্রিকেট বিশ্বকাপটা যেমন হচ্ছে ১ কোটি ডলার বা ৮৪ কোটি টাকার। বাংলাদেশ যদি একটি ম্যাচও না জিতে ফেরে তবুও তাদের সান্ত¡না পুরস্কার নেহাত কম নয়।

আইসিসি আজ জানিয়েছে, বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার বা প্রায় ৩৪ কোটি টাকা। রানার্স আপ দল পাবে ১৭ কোটি টাকা। সেমিফাইনাল থেকে যে দুটি দল ফাইনালে উঠতে পারবে না তাদের জন্য বরাদ্দ সাড়ে ৬ কোটি টাকা। গ্রুপ পর্বে ম্যাচ হবে মোট ৪৫টি। প্রতি ম্যাচে বোনাস ৩৩ লাখ টাকা। বাংলাদেশ যদি ৯টি ম্যাচই জেতে, তাহলে বোনাস পাবে ৩ কোটি টাকা। যদি একটি ম্যাচও না জিতে ফেরে, তবে শুধু অংশ নেওয়ায় মাশরাফিরা পাবেন ১ লাখ ডলার বা ৮৪ লাখ টাকা। তাৎক্ষণিকভাবে এই অর্থ অবশ্য পায় না কোনো দল, পরে এটি পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট বোর্ডকে।

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারের দল হিসেবে বাংলাদেশ পেয়েছিল ৩ কোটি ৬৪ লাখ টাকার প্রাইজমানি।

Share Button

     এ জাতীয় আরো খবর