April 13, 2026, 10:08 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ফাইনাল নিয়ে চূড়ান্ত কিছু বলতে চান না মাশরাফি

ফাইনাল নিয়ে চূড়ান্ত কিছু বলতে চান না মাশরাফি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

‘ফাইনাল’ শব্দটি এখন অন্যরকম এক অনুরণন তোলে মাশরাফি বিন মুর্তজার মনে। এমনিতে যে কোনো আসরের ফাইনাল খেলা মানে যথেষ্টই বড় প্রাপ্তি। কিন্তু বারবার হৃদয় ভাঙার যন্ত্রণায় পুড়ে বাংলাদেশের জন্য ফাইনাল হয়ে আছে হাহাকারের প্রতিশব্দ। ফাইনাল ম্যাচ নিয়ে তাই চূড়ান্ত কিছু বলতে চাইছেন না মাশরাফি।

ওয়েস্ট ইন্ডিজকে টানা দ্বিতীয় ম্যাচ হারিয়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ এক ম্যাচ বাকি রেখেই। ওয়ানডেতে এটি বাংলাদেশের পঞ্চম ফাইনাল, দুটি আছে টি-টোয়েন্টিতে। বাংলাদেশ হেরেছে সবকটি ফাইনাল। হারের ধরনও ছিল বেদনায় মাখা। তিনটি ফাইনালে শেষ বলে হেরেছে বাংলদেশ, দুটিতে হেরেছে শেষের আগে ওভারে। বারবার তাই হাতছানি দিয়েও মিলিয়ে গেছে শিরোপা। এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক ট্রফি জয় করতে পারেনি দল।

ছয় ফাইনাল হারের পাঁচটিতেই ছিলেন মাশরাফি, নেতৃত্ব দিয়েছেন তিনটিতে। নাগালে পেয়েও হারিয়ে ফেলার হতাশা তিনি খুব ভালো জানেন। ফাইনালে উঠেও তাই রোমাঞ্চ এখনই ছুঁয়ে যাচ্ছে না বাংলাদেশ অধিনায়ককে।

আরেকটি ফাইনাল মানে ট্রফি জয়ের আরেকটি সুযোগ, জানেন মাশরাফিও। কিন্তু ফাইনালের প্রসঙ্গ উঠতেই যে হাসি দেখা গেল তার মুখে, তাতে আক্ষেপটাই ফুটে উঠল বেশি। বারবার স্বপ্নের মৃত্যুর পর এবার আরেকটি ফাইনালে উঠেও বাংলাদেশ অধিনায়ক ভীষণ সাবধানী।  জানালেন, ট্রফির স্বপ্নে বিভোর হচ্ছে না দল।

“ফাইনাল নিয়ে আমার কোনো ফাইনাল কথা নেই। অনেক কথা হয়েছে আগে, অনেক অভিজ্ঞতা পেয়েছি। সেগুলো সুখকর ছিল না। এবারও যে কোনো কিছুই হতে পারে। আরেকবার সুযোগ এসেছে, আমরা আবারও চেষ্টা করব।”

“ট্রফি জিততে পারলে অবশ্যই ভালো লাগবে। আগে কখনও জিতিনি আমরা। তবে শুধু সেটিই নয়, বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে অনেক আত্মবিশ্বাস নিয়ে আমরা ইংল্যান্ড যেতে পারব।”

ফাইনালের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে এই টুর্নামেন্টেই দুই ম্যাচে লড়াই করতেও দেয়নি বাংলাদেশ। ফাইনালেও বাংলাদেশই থাকবে ফেভারিট। তবে অতীত বলে, ফাইনালের মতো ম্যাচে পূর্বানুমান বা আগের হিসাব-নিকাশের মূল্য আছে সামান্যই। নিজেদের হতে হবে দিনটি। বাংলাদেশের অপেক্ষা এবার ফাইনালকে পক্ষে আনার!

Share Button

     এ জাতীয় আরো খবর