March 30, 2026, 6:54 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

ঢাকায় আসছেন হাথুরুসিংহে

ঢাকায় আসছেন হাথুরুসিংহে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে বিসিবির সঙ্গে চুক্তি শেষের আনুষ্ঠানিকতা সারতে ঢাকায় আসছেন চন্দিকা হাথুরুসিংহে। আসার জোর সম্ভাবনা আছে শনিবারই।

জানা গেছে, শ্রীলঙ্কার নতুন কোচ হিসেবে হাথুরুসিংহে চুক্তিতে সই করেছেন এর মধ্যেই। ২০ ডিসেম্বর থেকে নিতে যাচ্ছেন শ্রীলঙ্কা দলের দায়িত্ব।

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল হাথুরুসিংহের। কিন্তু গত দক্ষিণ আফ্রিকা সফরের মাঝ পথে বিসিবির কাছে আচমকাই পাঠান পদত্যাগপত্র। সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা থেকেই ফিরে যান অস্ট্রেলিয়ায়। তখন থেকেই তার ফেরার অপেক্ষায় ছিল বিসিবি।

২০ ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার কোচ হিসেবে মেয়াদ শুরু হলেও দল তখনও থাকবে ভারত সফরে। তাই হাথুরুসিংহের প্রথম পূর্ণাঙ্গ সফর হবে বাংলাদেশ সিরিজ। দুটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস হাথুরুসিংহের আসার খবর নিশ্চিত করলেও দিন-তারিখ জানেন না বলে দাবি করলেন।

“সে ঢাকায় আসবে, এটা নিশ্চিত। শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার আগেই আসার কথা। তবে ঠিক নিশ্চিত নই কবে আসবে। বিপিএল শেষ হ্য়ার আগে বা শেষ হওয়ার পরপরই আসার কথা।”

Share Button

     এ জাতীয় আরো খবর