March 30, 2026, 5:55 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

অবশেষে গেইলের ব্যাটে সেঞ্চুরি

অবশেষে গেইলের ব্যাটে সেঞ্চুরি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিপিএলের চলতি আসর শুরু হয়ে এখন প্রায় শেষের পথে। কিন্তু একটি সেঞ্চুরিও এতদিন উপহার দিতে পারেননি কোন ব্যাটসম্যান। ফলে সেঞ্চুরি খরা ছিল চোখে পড়ার মতো। কারো কাছে বিষয়টি ছিল উদ্বেগেরও। অবশেষে সব দূরীভুত হলো রংপুর রাইডার্সের ‘ক্যারিবীয় টর্নেডো’ ক্রিস গেইলের ব্যাটে।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্লে-অফ রাউন্ডে খুলনা টাইটান্সের বিপক্ষে ম্যাচে বহুল কাঙ্খিত এই সেঞ্চুরি তুলে নেন ক্রিস গেইল। আর তাতেই টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার স্বপ্ন জেগেছে রংপুর শিবিরে।

শতরান সংগ্রহ করতে গেইল বল খেলেছেন ৪৫টি। যেখানে চারের মার ৬ টি ও ছক্কার মার ছিল ১০টি। এটি বিপিএলে গেইলের চতুর্থ সেঞ্চুরি। তবে দ্রুততম হলো না। আগের দ্রুততম ছিল ৪৪ বলে।

এদিন ঝড়ের শুরুটা গেইল করেছিলেন রংপুরের ব্যাটিং ইনিংসের প্রথম ওভার থেকেই। তবে তখনও তা ছিলো কিছুটা ধীরগতির। ওভারের তৃতীয় বলে আবু জায়েদ রাহিকে লং-অফের উপর দিয়ে ফেলে দেন সীমানার বাইরে। ব্যাস ওইটুকুতেই থামেন।

কিন্তু পরের ওভারেই সেই ধীরগতির রুপ নেয় তাণ্ডবে। দ্বিতীয় ওভারে মাহমুদউল্লাহ রিয়াদকে দুই চার ও এক ছয়ে দলকে এনে দেন ১৪ রান। তৃতীয় ওভারে সোহাগ গাজী ও ব্রেন্ডন ম্যাককালাম আউট হলে গেইল তাণ্ডব কিছুটা প্রশমিত হয়।

এরপর আবার ৫ম ওভোরে আর্চারের ওভারে সেই ঝড়ে কাঁপন ধরে শের-ই-বাংলার গ্যালারিতে। একটি দুটি নয় ১৫ রানে নিয়ে আর্চারের বোলিং লাইনআপ তছনছ করে দেন। ষষ্ঠ ওভারে কিছুটা ধীরগতির ব্যাট চালিয়ে রাহিকে একটি ছয় ও সিঙ্গেল নিয়েই ক্ষান্ত থাকেন। তখন তার ব্যক্তিগত সংগ্রহ ২২ বলে ৪৪ রান। বিপিএলের চলতি আসরের তৃতীয় অর্ধশতক থেকে তখন মাত্র ৬ রান দুরে তিনি।

তবে তা ছুঁয়ে ফেলতে খুব বেশি সময় নেননি। পরের ওভারে মো: ইরফানের একেবারে প্রথম বলে ছয় মেরে ২৩ বলে তা পূর্ণ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর