এম খাইরুল ইসলাম পলাশ ,ঝালকাঠি প্রতিনিথি :

ঝালকাঠির রাজাপুরে ৮ম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা রাজাপুর থানায় গতকাল সন্ধায় মামলা করেছেন।উপজেলার সাতুরিয়া গ্রামের বোর্ড অফিস এলাকায় গত সোমবার সকালে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হল- উপজেলার নৈকাঠি গ্রামের মুক্তিযোদ্ধা আফসার আলী কাগজীর ছেলে কর্ভাড ভ্যানের সহকারি মূল ধর্ষক নূরে আলম (২৪) ও উপজেলার সাতুরিয়া বোর্ড অফিসে এলাকার মাহে আলমের ছেলে ধর্ষণে সহায়তাকারী রাকিব হাওলাদার (১৯)। পুলিশ জানান, সকালে ওই মাদ্রাসা ছাত্রী এক বান্ধবীর বাসা থেকে ফেরার পথে নূরে আলম ও রাকিব মুখে রুমাল চেপে ধরে নিয়ে রাকিবের ঘরে বসে নূরে আলম ধর্ষণ করে।এ বিষয়ে এএসপি, রাজাপুর সার্কেল, ঝালকাঠি মোঃ সাখাওয়াত হোসেন জানান ,ওই মাদ্রাসা ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে এবং আসামীদের ঝালকাঠি আদালতে প্রেরণরে প্রস্তুতি চলছে।
প্রাইভেট ডিটেকটিভ/ ১৪ মে ২০১৯/ইকবাল