March 23, 2026, 6:26 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ৭ অক্টোবর

প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ৭ অক্টোবর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যের লন্ডন হয়ে আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।

বিপ্লব বড়ুয়া জানান, নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর ২ অক্টোবর দেশে ফেরার কথা ছিল। কিন্তু তাঁর গলব্লাডারে অস্ত্রোপচার করায় দেশে ফেরার তারিখ পেছানো হয়।

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২১ সেপ্টেম্বর শেখ হাসিনা সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন; এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন এবং বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

জাতিসংঘের কর্মসূচি শেষে ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্ক থেকে ভার্জিনিয়ায় যান। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা ছিল।

কিন্তু প্রধানমন্ত্রী ‘হঠাৎ পেটে ব্যথা’ অনুভব করলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ‘গলব্লাডারে অস্ত্রোপচারের’ সিদ্ধান্ত নেন। ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় সফল অস্ত্রোপচার হয় প্রধানমন্ত্রীর।

Share Button

     এ জাতীয় আরো খবর