April 13, 2026, 8:43 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে রাবাদাকে পেতে আত্মবিশ্বাসী

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে রাবাদাকে পেতে আত্মবিশ্বাসী

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

এ মাসের শুরুতেই প্রোটিয়া শিবিরে আশঙ্কাজনক খবর হয়ে এসেছিলো পেসার কাগিসো রাবাদার চোট। সামনে বিশ্বকাপ থাকায় আক্রমণের মূল অস্ত্রকে না পেলে বিপদেই পড়তে হবে দক্ষিণ আফ্রিকাকে। তবে শনিবার ইনজুরি নিয়ে নতুন আপডেটের পর তার ফেরা নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেখা গেলো তাদের।

পিঠের চোটের কারণে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা রাবাদার। তবে সঠিক সময়ে রাবাদা পুরোপুরি ফিটনেস ফিরে পাবেন বলেই আশাবাদ টিম চিকিৎসক মোহাম্মদ মোসাজির, ‘রাবাদার পুনর্বাসনের সময়কাল আরও ২ থেকে ৩ সপ্তাহ। আমরা সবাই আত্মবিশ্বাসী ও বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে যোগ দেবে।’

পিঠের চোটে আগেও বেশ কয়েক বার ভুগেছেন রাবাদা। এ কারণে আইপিএল থেকে বাকি পরীক্ষার জন্যে দ্রুত দেশে ফেরত পাঠানো হয় তাকে। পরে তার সুস্থতায় খুব বেশি সতর্কতামূলক পদক্ষেপ নেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

রাবাদার ব্যাপারে আশাবাদী খবর জানা গেলেও সংশয় রয়েছে ডেল স্টেইন ও লুঙ্গি এনগিদিকে নিয়ে। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, এ দুজন তাদের সঙ্গে ইংল্যান্ড সফরে যাবেন। তবে পুরোপুরি ফিট থাকবেন কিনা এ নিয়ে কিছুই জানায়নি তারা। চোটের কারণে কয়েক দিন আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন পেসার আনরিখ নোর্টি।

Share Button

     এ জাতীয় আরো খবর