April 4, 2026, 10:55 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

বিশ্বে নাস্তিকদের ওপর নির্যাতন বাড়ছে বিপজ্জনক তালিকায় বাংলাদেশ

বিশ্বে নাস্তিকদের ওপর নির্যাতন বাড়ছে  বিপজ্জনক তালিকায় বাংলাদেশ

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের ৮৫টি দেশে ধর্মে প্রচ- বৈষম্য-নির্যাতনের শিকার হচ্ছেন অবিশ্বাসী বা নাস্তিকরা।
গত এক বছরে ৮৫টি দেশে নাস্তিকদের ওপর এ ধরণের চিত্র ধরা পড়ে আন্তর্জাতিক এক গবেষণায়। এর মধ্যে ভারত, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, সৌদি আরবসহ সাতটি দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছেন তারা। এ তালিকায় ৩০টি সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় রয়েছে বাংলাদেশেরও নামও। বিবিসি বাংলার সংবাদ।
ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট এ্যান্ড এথিক্যাল ইউনিয়ন (আইএইচইইউ) নামে একটি সংস্থার উদ্যোগে পরিচালিত গবেষণায় দেখা গেছে, মালয়েশিয়া, মালদ্বীপ, মৌরতানিয়া, ভারত, পাকিস্তান, সুদান, সৌদি আরব এ সাতটি দেশে ধর্মে অবিশ্বাসী ও নাস্তিকদের বিচারের মুখোমুখি করা হচ্ছে।
আইএইচইইউ ২০১৭ সালে ৮৫টি দেশে পরিচালিত এক গবেষণা শেষে বলছে- ধর্ম ও সৃষ্টিকর্তাকে না মানায় বা এসব নিয়ে সন্দেহ প্রকাশ করায় পৃথিবীর অনেক দেশে মানুষের ওপর অত্যাচার, নির্যাতন ও বৈষম্য বাড়ছে।
সুদান ও মালদ্বীপ সহ কয়েকটি দেশে কয়েকজন ব্লগার ও মানবাধিকার কর্মীকে হত্যা ও কারাগারে পাঠানো ঘটনা আলোচিত হয়েছে গত এক বছরে। ধর্মে অবিশ্বাস করায় এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে অন্য ছাত্ররা মিলিয়ে হত্যা করার তথ্যও ওঠে আসে প্রতিবেদনটিতে। এ সপ্তাহে ইউরোপীয় সংসদে গবেষণা প্রতিবেদনটি পেশ করা হয়েছে। বিপজ্জনক ৩০টি দেশের তালিকা রয়েছে মিশর, কাতার, আফগানিস্তান, ইরান, ইরাকের নামও। এ তালিকায় দেশ সমূহে  নাস্তিক হিসেবে সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে চরমমাত্রায় মানবিধাকার লঙ্ঘন হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকা-সহ গুমের ঘটনাও ঘটেছে। এর মধ্যে ১২টি দেশে ধর্মত্যাগীদের বিরুদ্ধে মৃত্যুদ-ের বিধান রয়েছে।
৩০ দেশের তালিকায় রয়েছে- আফগানিস্তান, ইরান, ইরাক, মিশর, সিরিয়া, কুয়েত, লিবিয়া, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন, ইয়েমেন, কাতার, সৌদি আরব, মরক্কো, সোমালিয়া, সুদান, মালয়েশিয়া, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মৌরতানিয়া, এরিত্রিয়া, ইথিওপিয়া, গাম্বিয়া, ব্রুনেই, কমোরোস, নাইজেরিয়া, চীন ও উত্তর কোরিয়া।
দেখা গেছে, মুসলিম প্রধান দেশেই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নাস্তিকরা। তবে ইউরোপের কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্রেও ধর্মে অবিশ্বাসীদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ পাওয়া গেছে।
পর্যবেক্ষকদের মতে, এসব হত্যা নির্যাতনের খবর বেশি শোনা যাচেছ তার কারণ বিশ্বজুড়ে ধর্ম বিশ্বাস যত তীব্র হচ্ছে ততই এসব হত্যা ও নির্যাতন বাড়ছে। সেইসাথে বহু মানুষ নতুন করে অবিশ্বাসীদের কাতারে নিজেদের নাম লেখাচ্ছে। যার কারণে দ্বন্দ্ব আরও বৃদ্ধি পাচ্ছে।
পিউ রিসার্চ সেন্টারের হিসাবে, ২০৬০ সালে সারা বিশ্বে নাস্তিক এবং ধর্মে অবিশ্বাসীদের সংখ্যা হবে ১২০ কোটি। তবে একই সময়ের মধ্যে ধর্মে বিশ্বাসীদের সংখ্যা বাড়বে তার চেয়েও বেশি হারে।

Share Button

     এ জাতীয় আরো খবর