April 13, 2026, 2:50 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

আফগানিস্তানের নাটকীয় জয় রহমতের সেঞ্চুরিতে

আফগানিস্তানের নাটকীয় জয় রহমতের সেঞ্চুরিতে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সেরা তিন বোলারকে ছাড়া খেলতে নামা আফগানিস্তান বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি। ক্যালাম ম্যাক্লাউডের সেঞ্চুরি আর অধিনায়ক কাইল কোয়েটজারের ফিফটিতে রানের পাহাড় গড়ে স্কটল্যান্ড। রান তাড়ায় দায়িত্বশীল এক সেঞ্চুরিতে দলকে পথ দেখিয়েছেন রহমত শাহ। পেয়েছেন মোহাম্মদ শাহজাদ ও হাশমতউল্লাহ শাহিদির দারুণ সঙ্গ। বৃষ্টি বিঘিœত ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়েছে আফগানিস্তান।

দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২ রানে জিতেছে সফরকারীরা। ৩২৬ রান তাড়ায় আফগানিস্তান ইনিংসের ৪৪ ওভার ৫ বল পরে বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। সে সময়ে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে সফরকারীদের প্রয়োজন ছিল ২৬৮ রান, তারা তুলেছিল ২৬৯ রান।

বৃষ্টিতে ভেসে গিয়েছিল সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ জিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিল আফগানিস্তান। নতুন অধিনায়ক গুলবাদিন নাইবের অধীনে তাদের শুরুটা হলো জয় দিয়ে।

এডিনবার্গে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ম্যাথু ক্রসের সঙ্গে ৭৬ রানের উদ্বোধনী জুটিতে স্কটল্যান্ডকে ভালো শুরু এনে দেন কোয়েটজার। ম্যাক্লাউডের সঙ্গে ৭৬ রানের আরেকটি ভালো জুটিতে দলকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করান কোয়েটজার। স্কটিশ অধিনায়ক ১২ চারে করেন ৭৯ রান।

সেখান থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন ম্যাক্লাউড। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৮৯ বলে ১০ চার ও এক ছক্কায় ১০০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ছোট ছোট অবদান রাখেন রিচি বেরিংটন, জর্জ মানজি ও ক্রেইগ ওয়ালেস।

নাইব ৩ উইকেট নেন ৭২ রানে। দুটি করে উইকেট নেন হামিদ হাসান ও আফতাব আলম।

রান তাড়ায় দ্রুত ফিরেন হজরতউল্লাহ জাজাই। রহমতের সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে ফিরে যান শাহজাদ। এই কিপার ব্যাটসম্যান ৬৭ বলে বলে করেন ৫৫ রান। হাশমতউল্লাহ শাহিদির সঙ্গে ১০৯ রানের জুটি উপহার দেন রহমত। ১১৫ বলে খেলা তার ১১৩ রানের ইনিংস গড়া ১১ চার ও দুই ছক্কায়।

দ্রুত রান তোলায় মনোযোগী ছিলেন শাহিদি ও সাবেক অধিনায়ক আসগর আফগান। ৬০ বলে ৬ চারে ৫৯ রানে অপরাজিত থাকেন শাহিদি।

সংক্ষিপ্ত স্কোর:

স্কটল্যান্ড: ৫০ ওভারে ৩২৫/৭ (ক্রস ৩২, কোয়েটজার ৭৯, ম্যাক্লাউড ১০০, বেরিংটন ৩৩, মানজি ২৮, ওয়ালেস ২০, সোল ৮, শরিফ ১৩*; দৌলত ০/৬৪, হামিদ ২/৫৫, আফতবার ২/৬৬, নাইব ৩/৭২, আশরাফ ০/৫০, রহমত ০/১৩)

আফগানিস্তান: (৪৪.৫ ওভারে লক্ষ্য ২৬৮) ৪৪.৫ ওভারে ২৬৯/৩ (শাহজাদ ৫৫, জাজাই ১৪, রহমত ১১৩, শাহিদি ৫৯*, আসগর ২২*; হুইল ১/৪৯, শরিফ ০/৬০, ইভান্স ১/৪৫, ওয়াট ০/৪৬, বেরিংটন ০/২১, সোল ১/৪৭)

ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২ রানে জয়ী আফগানিস্তান

ম্যান অব দা ম্যাচ: রহমত শাহ

সিরিজ: দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জয়ী আফগানিস্তান

Share Button

     এ জাতীয় আরো খবর