April 6, 2026, 6:04 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রাশিয়ায় ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের প্রার্থীতা ঘোষণা

রাশিয়ায় ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের প্রার্থীতা ঘোষণা

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আগামি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য গতকাল  প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকদের ধারণা, এ নির্বাচনে তার সহজ জয় প্রায় নিশ্চিত। খবর সিনহুয়ার।

রাশিয়ার নিজনি নভগোরোদ নগরীতে একটি গাড়ি প্রস্তুতকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের সাথে বৈঠককালে পুতিন বলেন, আগামি নির্বাচনে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট পদের একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবো। নির্বাচনে প্রার্থীর সংখ্যা বাড়লেও পুতিন গণভোট ধাচের এ প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পাবেন বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে। ২০১৮ সালের ১৮ মার্চ দেশটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ন্যাশনাল স্ট্রাটেজি ইনস্টিটিউটের চেয়ারম্যান মিখাইল রামিজভ বলেন, ‘এটি হবে ভøাদিমির পুতিনের ব্যাপারে জনমত যাচাইয়ের গণভোট। এটি হচ্ছে রাজনৈতিক শক্তির প্রকৃত ব্যবস্থা।’ উল্লেখ্য, বর্তমান জনমত জরিপে দেখা গেছে ৮০ শতাংশ লোক পুতিনের পক্ষে রয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর