April 7, 2026, 5:30 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

জেরুজালেম প্রশ্নে ট্রাম্পের দায়িত্বহীন পদক্ষেপের সমালোচনা সৌদি আরবের

জেরুজালেম প্রশ্নে ট্রাম্পের দায়িত্বহীন পদক্ষেপের সমালোচনা সৌদি আরবের

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব গতকাল ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। দেশটি এ পদক্ষেপকে ‘অযৌক্তিক ও দায়িত্বহীন’ হিসেবে অ্যাখায়িত করেছে। ট্রাম্প বুধবার এ বিতর্কিত নগরীর বিষয়ে যুক্তরাষ্ট্রের অস্পষ্টতার সাত দশকের অবসান ঘটালেন। এর মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে রক্তপাত ঘটার আশঙ্কা তৈরী হল। তিনি মার্কিন দূতাবাসকে তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছেন। সৌদি রয়্যাল কোর্টের বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা জানায়, ‘ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে সৌদি আরব।’ খবরে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ শান্তি প্রক্রিয়ার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং এটি জেরুজালেম প্রশ্নে ঐতিহাসিকভাবে আমেরিকার নিরপেক্ষ অবস্থানের ব্যত্যয়। সৌদি বাদশাহ সালমান মঙ্গলবার ট্রাম্পকে সতর্ক করে বলেন, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার পদক্ষেপ অনেক ঝুঁকিপূর্ণ হবে। এ পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী মুসলমানরা বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর