April 10, 2026, 5:53 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বাংলাদেশের অধিনায়ক সাবিনা ভারতের লিগে খেলতে পারছেন না

বাংলাদেশের অধিনায়ক সাবিনা ভারতের লিগে খেলতে পারছেন না

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ভারতের লিগ খেলা হচ্ছে না বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনের। কলকাতা থেকেই ফিরতে হচ্ছে তাঁকে।

একের পর এক বিদেশে লিগের খেলার সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে বাংলাদেশ অধিনায়কের। দুর্ভাগ্যের বৃত্ত থেকে যেন বের হতেই পারছেন না সাবিনা খাতুন। ইন্ডিয়ান উইমেন্স লিগ খেলার উদ্দেশে সোমবার সন্ধ্যায় পাঞ্জাবের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন তিনি। কলকাতা হয়ে পাঞ্জাবে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কলকাতা নেমে তিনি জানতে পারেন, বিদেশি কোটায় খেলোয়াড় নিবন্ধনের আর কোনো সুযোগ নেই। এর ফলে ভারতের লিগে খেলা হচ্ছে না তাঁর।

যদিও বিদেশি কোটায় খেলোয়াড় নিবন্ধনের বিষয়টি জানা ছিল না গোকুলাম কেরালা এফসি কর্মকর্তাদের। কেরালা রাজ্যের ক্লাব গোকুলামের হয়ে খেলার কথা ছিল সাবিনার। এক মাসের চুক্তির কপিও পাঠিয়েছিল তারা। সে সুবাদেই দ্বিতীয়বারের মতো ভারতের লিগ মাতানোর উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন তিনি। ক্লাবের কর্মকর্তাদের অদূরদর্শিতার কারণে মাঝপথ থেকে ফিরতে হচ্ছে সাবিনাকে। ক্লাবের জানা ছিল না ৫ মে লিগ শুরু হওয়ার পর বিদেশি খেলোয়াড় নিবন্ধন করার কোনো সুযোগ নেই। ফলে আজ মঙ্গলবার দুপুরের ফ্লাইটে কলকাতা থেকে দেশে ফিরে আসছেন বাংলাদেশের গোল মেশিন।

বিষয়টি নিয়ে মোটেও প্রস্তুত ছিলেন না সাবিনা। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন এই প্রতিবেদককে বলেন, ‘রাস্তার মাঝ থেকে ফিরে যাওয়া খুবই হতাশার। কিন্তু ভাগ্যের ওপর কারও হাত নেই।’

এর আগে ভিসা না পাওয়ায় চায়নিজ-তাইপের লিগ খেলতে যেতে পারেননি সাবিনা খাতুন। তাইপে লিগ খেলার আশায় ভারতের সাবেক ক্লাব সিথু এফসির প্রস্তাবও ছেড়ে দিয়েছিলেন। স্বাভাবিকভাবে দুই ক‚ল হারিয়ে হতাশায় ভুগছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। এরইমধ্যে রোববার রাতে ভারত থেকে সাবিনার জন্য এসেছিল ভালো খবর, বিদেশি কোটায় তাঁকে দলে পেতে চায় গোকুলাম। কিন্তু নতুন দলের জার্সিতে আর খেলা হলো না তাঁর।

দেশে মেয়েদের লিগ বন্ধ আছে প্রায় ছয় বছর হলো। ফলে লিগ খেলার স্বাদ পেতে দেশের বাইরে খেলা ছাড়া আর কোনো উপায় নেই। জাতীয় দলের খেলা না থাকলে সাবিনাকে অলস সময় কাটাতে হয় না বললেই চলে। বেশ কয়েক বছর ধরেই দেশের বাইরের লিগগুলোতে নিয়মিত হয়ে উঠেছেন বাংলাদেশের গোল মেশিন।

বাংলাদেশের প্রথম মহিলা ফুটবলার হিসেবে খেলেছেন মালদ্বীপ ও ভারতের লিগে। গতবার প্রথমবারের মতো ইন্ডিয়ান উইমেন্স লিগে নাম লিখিয়েই আলো ছড়িয়েছিলেন সাতক্ষীরার মেয়ে সাবিনা। প্রায় একক কৃতিত্বে সিথুকে তুলে নিয়েছিলেন সেমিফাইনালে। তামিলনাড়ুর দলটির ১১ গোলের ৭টিই আসে সাবিনার পা থেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর