April 10, 2026, 4:29 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশের শিশুরা

বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশের শিশুরা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

প্রথমবারের মতো আয়োজিত স্ট্রিট চাইল্ড ইউনাইটেড আয়োজিত বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ দল। সিক্স-এ সাইড এই টুর্নামেন্টে রোববার চার ম্যাচের দুটিতে জিতে সেরা চার নিশ্চিত করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়া এই বিশ্বকাপ দল।

লন্ডনে এদিন ইংল্যান্ড ও তানজানিয়ার কাছে হারে বাংলাদেশ। তবে উত্তর ভারত ও নেপালের বিপক্ষে জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গে আরও আছে দক্ষিণ ভারত, তানজানিয়া ও ইংল্যান্ড। আগামি মঙ্গলবার লর্ডসে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল টুর্নামেন্ট শেষে আন্তর্জাতিক কংগ্রেস ও আর্ট ফেস্টিভ্যালে অংশ নেবে। ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের বিশেষ আমন্ত্রণে তারা যোগ দেবে হাউজ অফ কমন্সের বিশেষ ডিনারে। এ ছাড়া সংসদ সদস্যদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচেও অংশ নেবে।

প্রতিটি দলে ৪ জন মেয়ে ও ৪ জন করে ছেলে রাখা হয়েছে। বাংলাদেশ দলে আছে সানিয়া মির্জা, জেসমিন আক্তার, স্বপ্না আক্তার, আরজু রহমান, রাসেল ইসলাম রুমেল, আবুল কাশেম, রুবেল ও নিজাম হোসেন।

Share Button

     এ জাতীয় আরো খবর