April 9, 2026, 10:24 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

হাই পারফরম্যান্স দল ঘোষণা

হাই পারফরম্যান্স দল ঘোষণা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আগামী ১৮ মে থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের কোর ট্রেনিং ক্যাম্প। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ক্যাম্পের জন্য ডাকা হয়েছে ২৩ জন ক্রিকেটারকে।

আগামী ১৭ মে একাডেমি ভবনে ডাক পাওয়া খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। মূলত সদ্য সমাপ্ত ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভালো করা তরুণ ক্রিকেটাররাই মূলত ১৬ সপ্তাহের এই ট্রেনিং ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন।

রোববার বিসিবি ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করে। এতে বেশ কয়েকজন নতুন মুখের পাশাপাশি কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ও।

এইচপি স্কোয়াড:

বিশেষজ্ঞ ব্যাটসম্যান: সাইফ হাসান, নাঈম শেখ, ফারদীন হোসেন, সাব্বির হোসেন, আফিফ হোসেন, জাকির হাসান, নাজমমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান।

বিশেষজ্ঞ উইকেটকিপার: মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক।

স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নাঈম হাসান।

পেসার: রবিউল হক, মানিক খান, শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, হাসান মাহমুদ, ইফরান হোসেন, শফিকুল ইসলাম।

 

Share Button

     এ জাতীয় আরো খবর