April 9, 2026, 7:46 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

৫ লাখ রুপিতে বিক্রি হলেন শচীনপুত্র অর্জুন

৫ লাখ রুপিতে বিক্রি হলেন শচীনপুত্র অর্জুন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মুম্বাই টি-২০ ক্রিকেট লিগের নিলামে সর্বোচ্চ পাঁচ লাখ রুপিতে বিক্রি হলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেল্ডুলকার। মুম্বাই টি-২০ লিগের দ্বিতীয় মৌসুমের জন্য ১৯ বছর বয়সী এই বাঁ-হাতি পেসারকে কিনে নেয় আকাশ টাইগার্স মুম্বাই ওয়ের্স্টান সুবার্ব। গতকাল শনিবার অনুষ্ঠিত হওয়া এই নিলামে পেসারদের ক্যাটাগরিতে এক লাখ রুপির বেইস প্রাইসের তালিকায় ছিলেন অর্জুন। নিলামে তার নাম ডাকার পরই এই পেসারকে দলে ভেড়াতে দফরফা শুরু করে ফ্র্যাঞ্চাইজিগুলো। শেষ পর্যন্ত দু’টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ প্রাইস ৫ লাখে গিয়ে অর্জুনকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে। তাই বাধ্য হয়ে লটারি করা হয় অর্জুনকে নিয়ে। সেই লটারিতে জিতে অর্জুনকে কিনে নেয় আকাশ টাইগার্স মুম্বাই। এই লিগে ৫ লাখের উপরে কোনো খেলোয়াড়কে কিনে নেয়ার কোন নিয়ম নেই।

আগামী ১৪ মে থেকে শুরু হবে আট দলের এই ফ্র্যাঞ্চাইজি লিগ। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর টেন্ডুলকার।

Share Button

     এ জাতীয় আরো খবর