April 6, 2026, 10:27 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সুন্দরবনে জব্দ করা ড্রোন পূর্ব বনবিভাগে হস্তান্তর

সুন্দরবনে জব্দ করা ড্রোন পূর্ব বনবিভাগে হস্তান্তর

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল এলাকায় বিদেশি নাগরিকদের কাছ থেকে জব্দ করা ড্রোন সুন্দরবন পূর্ব বনবিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ড্রোনটি সেখানে নেওয়া হয়।

এর আগে গত মঙ্গলবার দুপুরে ড্রোনটি জব্দ করা হয়। পরে বুধবার (০৬ ডিসেম্বর) সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বাদী হয়ে বিদেশি পর্যটকদের নিয়ে ঘুরতে আসা বাংলাদেশি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অপারেটর ‘মাবানা ট্যুরস লিমিটেড’র মালিক নান্টুর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করেন।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান  বলেন, মাবানা ট্যুরস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান ৪ ডিসেম্বর বন বিভাগের অনুমতি নিয়ে তিনদিনের জন্য মাল্টার ১২ জন বিদেশি পর্যটক নিয়ে সুন্দরবন ঘুরতে আসে। ৫ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ১২টার দিকে চাঁদপাই রেঞ্জ অফিস এলাকা দিয়ে বিদেশি পর্যটকরা সুন্দরবনের বিভিন্ন এলাকা ভ্রমণে যান। এ সময় তারা দুবলারচরের আলোরকোল এলাকায় একটি ড্রোন উড্ডয়ন করেন। বিষয়টি বনপ্রহরীরা দেখতে পেয়ে ড্রোনটি জব্দ করেন।

সুন্দরবনের কোন কোন এলাকার চিত্রধারণ করা হয়েছে ড্রোনটি পরীক্ষা করে তা দেখা হচ্ছে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর