April 8, 2026, 1:48 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বেন ফোকস বাস্তবতা বোঝেন

বেন ফোকস বাস্তবতা বোঝেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

খাদের কিনারা থেকে রক্ষা করলেন ইংল্যান্ডকে। দলকে জিতিয়ে হলেন ম্যাচসেরাও। ওয়ানডে অভিষেকে এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারতো বেন ফোকসের জন্য। তবু ওয়ানডে দলে নিজেকে দেখেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। কারণ বাস্তবতা তিনি ভালো করেই বোঝেন।

ভাগ্য গুণে ইংল্যান্ডের জার্সিতে ওয়ানডে অভিষেক হয়েছে ফোকসের। সীমিত ওভারের নিয়মিত উইটেরক্ষক জস বাটলার ও ব্যাকআপ জনি বেয়ারস্টো বিশ্রামে থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডের স্কোয়াডে ছিলেন স্যাম বিলিংস। ফোকসের নাম কাছেধারেও ছিল না। কিন্তু বিলিংস চোটে ছিটকে গেলে দলে ডাক পেয়ে একাদেশে সুযোগ পেয়ে যান তিনি। আর নেমেই খেলেন ম্যাচ জেতানো ইনিংস।

শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের ওয়ানডেতে মাঠে নেমেছিল ইংল্যান্ড। ঘরের মাঠের বিশ্বকাপের আগে বল হাতে দারুণ সময় কাটালেও ডাবলিনের ওয়ানডেতে টপ অর্ডার ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আয়ারল্যান্ডকে ১৯৮ রানে অলআউট করার পর ১০১ রান তুলতে ইংলিশরা হারায় ৬ উইকেট।

ওখান থেকে টম কারানের সঙ্গে অবিছিন্ন ৯৮ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন ফোকস। ওয়ানডে অভিষেকে ৭৬ বলে খেলেন অপরাজিত ৬১ রানের ইনিংস। মাত্র ৩ চার ও ১ ছক্কায় সাজানো সময় উপযোগী ইনিংস খেলে অভিষেকেই হয়েছেন ম্যাচসেরা। ইংল্যান্ডের জার্সিতে টেস্ট অভিষেকেও সেরা খেলোয়াড় হয়েছিলেন এই উইকেটরক্ষক।

এরপরও ইংল্যান্ডের ওয়ানডে দলে নিয়মিত হওয়ার সুযোগ দেখছেন না ফোকস। ইংলিশ উইকেটরক্ষক মেনে নিচ্ছেন বাস্তবতা, ‘আমি ওয়ানডে দলে জায়গা করে নিতে পারব কিনা? সম্ভবত না। জস (বাটলার) সম্ভবত বিশ্বের সেরা কিপার-ব্যাটসম্যান, আর জনি (বেয়ারস্টো) প্রথম না হতে পারলে দ্বিতীয় তো হবেই। তাই (প্রশ্নটা) হাস্যকর।’

দুই তারকা উইকেটরক্ষক থাকায় ওয়ানডেতে অভিষেকের স্বপ্ন পর্যন্ত দেখেননি তিনি, ‘সেই হিসেবে এই ম্যাচটা খেলতে পারাটা দারুণ ব্যাপার আমার জন্য। এটা আমি প্রত্যাশাই করিনি। সত্যি বলতে আমি চিন্তাই করিনি আমার ওয়ানডে অভিষেক হবে।’

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের চ্যালেঞ্জ এখন পাকিস্তান। ঘরের মাঠে ইংলিশরা সফরকারীদের বিপক্ষে এক ম্যাচের টি-টোয়েন্টির সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আইসিসি ওয়েবসাইট

Share Button

     এ জাতীয় আরো খবর