April 7, 2026, 7:58 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

এবার মোস্তাফিজের রেকর্ডে ভাগ বসালেন ফোকস

এবার মোস্তাফিজের রেকর্ডে ভাগ বসালেন ফোকস

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ। পরের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে অভিষেকের ম্যাচে ৪ উইকেট নিয়েও ম্যাচ সেরা। অভিষেকেই ভিন্ন দুই ফরম্যাটে ম্যাচ সেরার এমন রেকর্ডের একক মালিক ছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তবে এবার এই বিরল রেকর্ডে তিনি আর একা রইলেন না। তার সঙ্গে যোগ দিলেন ইংল্যান্ডের বেন ফোকস।

শুক্রবার (৩ মে) আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে ওয়ানডে অভিষেক হয় ইংল্যান্ডের উইকেটরক্ষক ফোকসের। প্রথম ম্যাচেই ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে বড় ভ‚মিকা রাখেন। তার পুরস্কার স্বরূপ ম্যাচ সেরা হন ফোকস। তার ধৈর্যশীল অর্ধশতকের ওপর ভর করে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারায় ইংল্যান্ড।

এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ফোকসের। ইংল্যান্ডের হয়ে ৬৮৯তম টেস্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেন তিনি। তার ১০৭ রানের ইনিংসটি ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে অভিষেকে সেঞ্চুরি করার দিক থেকে ২০তম। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সেই টেস্টেও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফোকস।

অভিষেকে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই ব্যাট হাতে গড়েন ম্যাচ সেরা হওয়ার রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল একমাত্র বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজের। যদিও ফোকস ব্যাট হাতে এই রেকর্ডের প্রথম ক্রিকেটার।

 

Share Button

     এ জাতীয় আরো খবর