April 7, 2026, 11:01 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকার জন্য ফের দুঃসংবাদ

দক্ষিণ আফ্রিকার জন্য ফের দুঃসংবাদ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার জন্য আসছে একের পর এক দুঃসংবাদ। নতুন ধাক্কা হয়ে এসেছে কাগিসো রাবাদার চোট। পিঠের ইনজুরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শেষ হয়ে গেছে প্রোটিয়া পেসারের।

চলতি আইপিএলে দুর্দান্ত সময় কাটাচ্ছিলেন রাবাদা। দিল্লি ক্যাপিটালসের হয়ে ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়ে এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। গত বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দিল্লির ম্যাচে খেলা হয়নি তার। ‘সামান্য সমস্যা’ থাকায় প্রোটিয়া পেসার খেলতে পারছেন না, তেমনটাই জানানো হয়েছিল তখন। তবে এখন রাবাদা নিশ্চিত করেছেন, চোটের কারণে দেশে ফিরে যেতে হচ্ছে তাকে।

প্লে অফ নিশ্চিত করা দিল্লির হয়ে শিরোপা দৌড়ে থাকতে না পারায় হতাশা ঝরেছে এই পেসারের কণ্ঠে। তিনি বলেছেন, ‘টুর্নামেন্টের এই পর্যায়ে এসে দিল্লি ক্যাপিটালস ছেড়ে যাওয়াটা আমার জন্য ভীষণ হতাশার। তবে বিশ্বকাপ আসতে এক মাস বাকি থাকায় সবার সম্মিলিত সিদ্ধান্তে এটা করতে হয়েছে।’

সঙ্গে যোগ করেছেন, ‘দিল্লি ক্যাপিটালসের হয়ে এটা আমার দুর্দান্ত মৌসুম, সেটা যেমন মাঠে, তেমনি মাঠের বাইরে। আমি বিশ্বাস করি আমাদের দল এবার শিরোপা জিততে পারবে।’

রাবাদার চোট দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ প্রস্তুতিতে বড় এক ধাক্কাই। ইংল্যান্ডের আসরে প্রোটিয়াদের পেস আক্রমণে কেউই ফিট নন এই মুহূর্তে। মাত্র দুই ম্যাচ খেলে কাঁধের চোটে ডেল স্টেইনের আইপিএল শেষ হয়ে যায়।

স্কোয়াডে থাকা অন্য দুই পেসার লুঙ্গি এনগিদি ও আনরিখ নোর্টির চোট আগে থেকেই। আইপিএল শুরুর আগে তারা নিজেদের সরিয়ে নেন। সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে ওঠার কাজ করছেন এনগিদি, আর নোর্টি মাঠের বাইরে কাঁধের ইনজুরিতে। আইসিসি ওয়েবসাইট

Share Button

     এ জাতীয় আরো খবর