April 8, 2026, 1:06 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ব্যাংক সেবার তথ্য মোবাইল অ্যাপে

ব্যাংক সেবার তথ্য মোবাইল অ্যাপে

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

দেশের যেকোনো ব্যাংকের এটিএম বুথ-শাখার অবস্থান, সেবাসহ সার্বিক বিষয় জানাতে মোবাইল অ্যাপ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ও ইনোভেশন টিমের তৈরি অ্যাপটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার কেন্দ্রীয় গভর্নর ফজলে কবির ‘ইধহশরহম ওহভড়ৎসধঃরড়হ (ব্যাংকিং তথ্যকণিকা)’ নামের অ্যাপটির উদ্বোধন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অ্যাপে যেকোনো ব্যাংকের এটিএম বুথ ও শাখার অবস্থান এবং সেবার প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সেবা যেমন: প্রাইজবন্ডের ফলাফল, আসল ব্যাংকনোট চেনার উপায়, সঞ্চয়পত্রের ফরম, ইনভেস্টমেন্ট বন্ড, বৈদেশিক মুদ্রা বিনিময়/লেনদেন, পেমেন্ট সিস্টেম এবং ঋণ (সিআইবি) বিষয়ক, এজেন্ট ব্যাংকিং সংক্রান্ত তথ্যও এতে পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলের অনুষ্ঠানে নির্বাহী পরিচালক একেএম ফজলুল হক মিয়া সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, সিস্টেমস ম্যানেজার দেবদুলাল রায় প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর