April 8, 2026, 1:47 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

পিছিয়েছে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল, থাকবেন প্রধানমন্ত্রী

পিছিয়েছে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল, থাকবেন প্রধানমন্ত্রী

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল হওয়ার কথা ছিল ৩ মে। এখন একদিন পেছানো হয়েছে ফাইনালের সূচি। অর্থ্যাৎ, ৪ মে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক টুর্নামেন্টটির ফাইনাল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ গতকাল বুধবার বিকেলে ফাইনাল পেছানোর কথা নিশ্চিত করেছেন। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি প্রদানের জন্য ফাইনালে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে। বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন, গতকাল বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে নিশ্চিত করা হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাইনালে।

২২ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল। উদ্বোধন ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান, লাওস, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান ও বাংলাদেশ।

 

Share Button

     এ জাতীয় আরো খবর