April 7, 2026, 6:42 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

সবাইকে অবাক করে অনির্দিষ্টকালের বিশ্রামে হেলস

সবাইকে অবাক করে অনির্দিষ্টকালের বিশ্রামে হেলস

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

মাত্রই তিনদিন আগে ২০১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন তারকা ক্রিকেটার অ্যালেক্স হেলসও। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপের মাত্র ৪০ দিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন।

ইংলিশ সংবাদমাধ্যম থেকে জানা যায়, বেশ কিছুদিন থেকেই ব্যক্তিগত জীবনে সমস্যা চলছে হেলসের। চলতি বছরের শুরুতে ব্রিস্টলে পানশালায় হাতাহাতির ঘটনায় ৬ ম্যাচ নিষিদ্ধ সহ ১৭ হাজার ৫০০ পাউন্ড জরিমানা গুনতে হয়। বান্ধবীর সাথে প্রতারণার অভিযোগও মাথায় নিতে হয় তাকে। এসব কারণে ভেতরে ভেতরে ভেঙে পড়েন হেলস।

শুক্রবার নটিংহ্যামশায়ারের হয়ে ৫০ ওভারের ম্যাচেও অংশ নেননি হেলস। ইংলিশ এই ওপেনারের ব্যাপারে এক বিবৃতিতে নটিংহ্যামশায়ার কর্তৃপক্ষ জানায়, ‘ব্যক্তিগত কারণে অ্যালেক্স হেলস নিজেকে সরিয়ে নিয়েছে এবং সে কবে ফিরবে সেটা এখনই নিশ্চিত নয়।’

তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এখনও আশা হারাচ্ছে না হেলসকে নিয়ে। তাদের বিশ্বাস কিছুদিনের মধ্যেই সমস্যা কাটিয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

 

Share Button

     এ জাতীয় আরো খবর