ক্রীয়াই শক্তি ক্রীড়াই বল,সুস্থ দেহ সুস্থ মন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “সাংস্কৃতিক ও ক্রীড়া” কর্মসূচি রংপুর ইউনিট এর “নবীন লীগ” ফুটবল প্রতিযোগিতা ফিক্চার-২০১৯ রংপুরের মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আটটি প্রতিষ্ঠানের বালিকাদের সমন্বয়ে অনুষ্ঠিত হয়।গত মঙ্গলবার ও বুধবার সারাদিন ব্যাপি আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর সহযোগিতায় দুইদিন ব্যাপি ফুটবল প্রতিযোগিতায় চারটি গ্রুফে আটটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ফুটবল প্রতিযোগীতায় রাইজিং স্টার পাবলিক স্কুল ২-১ গোলে পাগলার হাট মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।খেলায় প্রতিটি প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ১১জন করে বালিকা অংশগ্রহণ করেন।দুইদিনব্যাপি খেলার শেষের দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া,আরডিআরএস বাংলাদেশ এর হেড অফ এমএফ আরএম ফুয়াদ,হেড অফ এমই আঃ মালেক,এসআর কোঅর্ডিনেটর আকতারুজ্জামান,প্রোগাম অফিসার মানিন্দ্রনাথ সরকার,মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান।পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বক্তরা নারীদের নানাবিধ সাফল্য ও বিভিন্ন কাজে অংশগ্রহণ করার কথা উল্লেখ করেন।পরে বিজয়ীদের মেডেল পরিয়ে দিয়ে চ্যাপিয়ান ও রানার আর্পদের মাঝে ট্রফি প্রদান করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/ ১৯ এপ্রিল ২০১৯/ইকবাল