April 7, 2026, 6:31 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল আমলাকে নিয়েই

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল আমলাকে নিয়েই

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দলে তেমন কোনও চমক নেই। ফর্মহীনতায় ভোগা হাশিম আমলার স্কোয়াডে না থাকার আলোচনা খানিক হলেও এই ব্যাটসম্যানকে নিয়েই ১৫ জনের চ‚ড়ান্ত দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

প্রত্যাশিতভাবেই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের দায়িত্বে থাকছেন ফাফ দু প্লেসি। তবে বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে কেবল কুইন্টন ডি কককে অন্তর্ভুক্ত করা হয়েছে। ম্যাচ চলাকালীন ডি কক ইনজুরিতে পড়লে তার ব্যাকআপ হিসেবে থাকবেন ডেভিড মিলার।

বৃহস্পতিবার ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা হয়নি রিজা হেনড্রিকসের। গত বছরের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে অভিষেক হওয়ার পর এই ওপেনার নিয়মিত সদস্য ছিলেন প্রোটিয়াদের ওয়ানডে দলের। তবে ইংল্যান্ডের প্রতিযোগিতায় যাওয়া হচ্ছে না তার। সুযোগ হয়নি পেস বোলার অলরাউন্ডার ক্রিস মরিসেরও।

দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার হিসেবে আস্থা রেখেছে আন্দিলে ফেলুকাও ও ডোয়াইন প্রিটোরিয়াসের ওপর। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে দু প্লেসির সঙ্গে আছেন আমলা, মিলার, জেপি দুমিনি, এইডেন মারক্রাম ও রাসি ফন ডের ডুসেন। প্রোটিয়াদের পেস বোলিং আক্রমণ হয়েছে দুর্দান্ত। অভিজ্ঞ ডেল স্টেইনের সঙ্গে ইংল্যান্ডের মাটিতে ঝড় তুলবেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও এনরিখ নোর্টি।

আর স্পিন আক্রমণে দুই বিশেষজ্ঞ স্পিনার ইমরান তাহির ও তাবরেজ শামসির সঙ্গে দুমিনির কার্যকরী অফ স্পিনেও ভরসা রাখবে দক্ষিণ আফ্রিকা।

৩০ মে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দিয়েই মিশন শুরু হবে দক্ষিণ আফ্রিকার।

চ‚ড়ান্ত স্কোয়াড:

ফাফ দু প্লেসি (অধিনায়ক), জেপি দুমিনি, ডেভিড মিলার, ডেল স্টেইন, আন্দিলে ফেলুকাও, ইমরান তাহির, কাসিগো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এনরিখ নোর্টি, লুঙ্গি এনগিদি, এইডেন মারক্রাম, রাসি ভন ডের ডুসেন, হাশিম আমলা, তাবরেজ শামসি।

Share Button

     এ জাতীয় আরো খবর