April 4, 2026, 10:53 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

সাকিব আল হাসানকে চিঠি দিচ্ছে বিসিবি

সাকিব আল হাসানকে চিঠি দিচ্ছে বিসিবি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে সাকিব আল হাসানকে চিঠি দিচ্ছে বিসিবি। তবে আইপিএল থেকে সাকিব ফিরবেন কি-না বা প্রস্তুতি কিভাবে নেবেন, তার সঙ্গে কথা বলার পর ঠিক করবে বোর্ড।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে সাকিব এখন ভারতে। তবে চলতি আসরে দলটির প্রথম ম্যাচের পর থেকে দর্শক হয়েই আছেন বাংলাদেশের অলরাউন্ডার। ম্যাচ খেলার সুযোগ পাননি আর।

ম্যাচ খেলতে পারছেন না বলেই সাকিবের প্রস্তুতি নিয়ে আছে খানিকটা দুর্ভাবনা। আঙুলের চোট কাটিয়ে ফেরার পর কেবল হায়দরাবাদের হয়ে ম্যাচটিই খেলেছেন বাংলাদেশের ওয়ানডে সহ-অধিনায়ক।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে দু-একদিনের মধ্যেই। আগামি সোমবার থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, ক্যাম্পের শুরু থেকেই সাকিবকে চায় বোর্ড।

“আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমি বলেছি সাকিবকে চিঠি পাঠাতে। এখনই চিঠিটা দিয়ে দিতে। তার পর দেখা যাক, সে কী সাড়া দেয়।”

“আমাদের যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে, সে আমাদের ক্যাম্পে আসবে কী আসবে না, এটা নিয়ে কথা হয়নি। আমার মনে হয়েছে, ক্যাম্প শুরু হচ্ছে, ওকে চিঠি দেওয়া দরকার যেন সে যোগ দিতে পারে।”

Share Button

     এ জাতীয় আরো খবর