March 23, 2026, 2:26 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নির্ধারিত সময়েই নির্বাচন হবে: বাণিজ্যমন্ত্রী

নির্ধারিত সময়েই নির্বাচন হবে: বাণিজ্যমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘নির্ধারিত সময়েই নির্বাচন হবে। এ নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নাই। বর্তমান সরকারই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।’ গতকাল সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১১তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে অংশগ্রহণ উপলক্ষে আয়েজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আরও বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কৌশিক বসু, পোপ ফ্রান্সিসরা যেখানে দেশের অর্থনীতি ও রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে, সেখানে আমাদের দেশের একটি রাজনৈতিক দল বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রীর সমালোচনা করছে। তারা কোনও কিছুতেই ভাল দেখতে পায় না। তারা সব কিছুর মধ্যেই সন্দেহ খোঁজে। ’

বাণিজ্যমন্ত্রী জানান, এবার ডব্লিউটিও’র ১১তম কনফারেন্সে ২৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। দলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী নিজেই। আগামি ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসে এই কনফারেন্স হবে। প্রতিনিধি দল আগামি ১৬ ডিসেম্বর দেশে ফিরবে বলেও জানান মন্ত্রী।

Share Button

     এ জাতীয় আরো খবর