April 4, 2026, 9:26 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

লোগো উন্মোচন শেখ কামাল অনূর্ধ্ব-২০ ফুটবলের

লোগো উন্মোচন শেখ কামাল অনূর্ধ্ব-২০ ফুটবলের

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

আগামী ১৭ এপ্রিল শুরু হবে শেখ কামাল অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। শনিবার রাজধানীর একটি হোটেলে এই প্রতিযোগিতার লোগো উন্মোচন করেছেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান। প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (বিডিডিএফএ)।

শেখ কামাল অনূর্ধ্ব-২০ ফুটবলে দেশের আটটি বিভাগ দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। নড়াইলে ‘ক’ গ্রুপে খেলবে ঢাকা, খুলনা, রংপুর ও বরিশাল। আর নাটোরে ‘খ’ গ্রুপের লড়াই হবে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহের মধ্যে। ২৫ ও ২৬ এপ্রিল দুটি সেমিফাইনাল এবং ২৮ এপ্রিল ফাইনালের ভেন্যু কক্সবাজার।

লোগো উন্মোচন অনুষ্ঠানে শেখ হাফিজুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে তারুণ্যের প্রতীক হিসেবে শেখ কামাল চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। তার চিন্তা-চেতনায় সর্বদাই ছিল সৃষ্টিশীল উদ্ভাবনী বৈশিষ্ট্য। আশা করি, শেখ কামাল অনূর্ধ্ব-২০ ফুটবল বাংলাদেশের তরুণদের মাঝে সাড়া ফেলবে।’

বিডিডিএফএ’র মহাসচিব তরফদার রুহুল আমিন বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার খেলাধুলার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। দেশের ফুটবলে জাগরণ নিয়ে আসার লক্ষ্যে শেখ কামাল অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি আমরা।’

Share Button

     এ জাতীয় আরো খবর