April 4, 2026, 9:27 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

হামোরকোনা বয়েস ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

রিপন মিয়া, মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ

গত ১২ ই এপ্রিল বিকাল তিনটায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব সমরগাও ফুটবল ক্লাব ও মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব শহীদ জব্বার কিং এর মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ৷ উত্তেজনাপুর্ণ ফাইনাল ম্যাচে শহীদ জব্বার কিং ২-০ গোলে সমরগাও ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ৷ খেলা পরিচালনা করেন বাফুফের সনদপ্রাপ্ত রেফারী আব্দুল আজিম ৷খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ৷ চ্যাম্পিয়ন দল দুটি ফ্রিজ এবং রানার্সআপ দল দুটি গিয়ার বাই সাইকেল উপহার দেওয়া হয় ৷খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার ও বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান চৌধুরী, খলিলপুর ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু,২ নং ওয়ার্ড সদস্য জেলা যুবলীগ নেতা তাহির উদ্দিন,জেলা যুবলীগের সহ সম্পাদক মনিরুজ্জামান সিপু, স্হানীয় আওয়ামীলীগ নেতা মনফর আলী,আনসার উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ৷ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন হামোরকোনা বয়েস ক্লাবের সভাপতি মুদরত আহমদ মোহন ৷

প্রাইভেট ডিটেকটিভ/ ১৪ এপ্রিল ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর