April 4, 2026, 9:27 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

কালিগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টে আরবিআপ একাদশ চ্যাম্পিয়ান

শেখ শামীম-উর-রহমান কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলার বসন্তপুরে বনলতা ফ্যাশন প্রিমিয়ার লীগ (বিপিএল) ৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আরবিআপ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। ১৩ মার্চ শনিবার বিকালে বসন্তপুর রাজ ভেন্যুতে কবুতর উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। তামিম ক্রিকেট একাদশ ও আরবিআপ ক্রিকেট একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টসে জিতে আরবিআপ ক্রিকেট একাদশকে ব্যাট করতে মেনে তারা নির্দ্ধারিত ১৫ ওভারে ২ উইকেটে হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে। জবাবে তামিম ক্রিকেট একাদশ ১১ ওভার ৩ বলে ১০ ইউকেট হারিয়ে মাত্র ৬৬ রান করে। খেলায় আরবিআপ ক্রিকেটের জনি ম্যান অব-দ্যা ম্যাচ নির্বাচিত হয়। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ খেলাটি পরিচালনা করেন শিশির কুমার দত্ত ও আরেফিন। স্কোরারের দায়িত্বে ছিলেন আশরাফুল ইসলাম এবং ধারাভার্ষে ছিলেন ইসমাইল হোসেন মিলন ও মাষ্টার মোস্তাফিজুর রহমান মোস্তাক। খেলা শেষে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, প্রভাষক আনিচুর রহমান ইউপি সদস্য নুরুস সালাম গাইন, বীর মুক্তিযোদ্ধা জামাত আলী, ব্যবসায়ি জহুরুল হুদা, বিশিষ্ঠ ব্যবসায়ী হবি মোল্লা প্রমুখ। খেলাটির আম্পিয়ারের দায়িত্বে ছিলেন শিশির কুমার দত্ত ও সাইফুল ইসলাম।

প্রাইভেট ডিটেকটিভ/ ১৪ এপ্রিল ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর