March 24, 2026, 1:05 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সচেতনতা প্রয়োজন ক্যান্সার রুখতে

সচেতনতা প্রয়োজন ক্যান্সার রুখতে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ক্যান্সার-শব্দটি আমাদের সকলের কাছেই ভয়ংকর, রহস্যময় এবং অনাকাক্সিক্ষত; কিন্তু আমরা জানি কি যেকটি ক্যান্সারে আমরা আক্রান্ত হই তার প্রায় পঞ্চাশভাগ প্রতিরোধযোগ্য? আমাদের দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে দূরে থাকতে পারি এই অনাকাক্সিক্ষত ক্যান্সার থেকে। এমনটাই দাবি করেছেন গবেষকগণ। আমেরিকান ক্যান্সার সোসাইটির বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন- ৪২ শতাংশ ক্যান্সার এবং ক্যান্সারের ফলে মৃত্যু সম্ভাবনা কমে যেতে পারে শুধু দৈনন্দিন কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে, যেমন- ধূমপান না করা, শরীরের অতিরিক্ত ওজন কমানো, খাদ্যাভ্যাসের পরিবর্তন ও অ্যালকোহল গ্রহণ না করা ইত্যাদি।

শুধু ধূমপান-এর কারণে ক্যান্সারে আক্রান্ত এবং মৃত্যুবরণ করার হার অনেক বেশি প্রায় ২৮.৮ ভাগ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অতিরিক্ত ওজন বা স্থূলতা এবং তৃতীয় কারণ হচ্ছে খাদ্যাভ্যাস। এ ছাড়া ক্যান্সার-এর অন্যতম কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সূর্যের অতিবেগুনী রশ্মি, খাদ্য তালিকায় প্রক্রিয়াজাত মাংসের আধিক্য, হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন ইত্যাদি। এসব কারণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা গেলে ক্যান্সারে আক্রান্ত হওয়া এবং মৃত্যুর হার অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

লেখক : চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ স্কিন সেন্টার

Share Button

     এ জাতীয় আরো খবর