April 9, 2026, 3:08 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ইয়েমেনের ১ কোটিরও বেশি শিশুর মানবিক সহায়তা প্রয়োজন

ইয়েমেনের ১ কোটিরও বেশি শিশুর মানবিক সহায়তা প্রয়োজন

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের এক কোটিরও বেশি শিশুর মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে ইউনিসেফ। মোট জনসংখ্যার ৪০ শতাংশ এটি। জর্ডানের রাজধানী আমানে সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক স্থানীয় পরিচালক গির্ট ক্যাপেলার  একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইয়েমেনের ১ কোটি ১০ লাখ শিশুর মানবিক সহায়তা প্র্রয়োজন। গতকাল সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদেন বলা হয়, প্রায় তিন সপ্তাহ পর ইয়েমেনে জাতিসংঘের ত্রাণ পৌঁছেছে। সৌদি জোটের অবরোধের কারণে প্রায় ২০ দিন মানবিক সহায়তা থেকে দূরে ছিলো লাখ লাখ শিশু। ক্যাপেলার বলেন, ‘ইয়েমেনে গত আড়াই বছরে অন্তত ৫ হাজার শিশু প্রাণ হারিয়েছে বা আহত হয়েছে। হাজার হাজার স্কুল ও হাসপাতাল ধ্বংস হয়েছে। ভয়াবহ অপুষ্টিতে রয়েছে অন্তত ২০ লাখ শিশু।’ সম্প্রতি ইয়েমেন পৌঁছানো জাহাজে সাড়ে ৫ হাজার গম রয়েছে বলে জানায় মিডল ইস্ট মনিটর।

Share Button

     এ জাতীয় আরো খবর